× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রীড়া সাংবাদিক রাজু আহমেদ আর নেই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ মার্চ ২০২৬ ২২:৫১ পিএম

আপডেট : ০৯ মার্চ ২০২৬ ২২:৫২ পিএম

ক্রীড়া সাংবাদিক রাজু আহমেদ আর নেই

বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সদস্য রাজু আহমেদ রাসেল (৪১) আর নেই (ইন্নালিল্লাহি রাজিউন)। তার অকাল মৃত্যুতে সাংবাদিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (৯ মার্চ) দুপুরে আনুমানিক ২টার দিকে তার মেডিসিনের ব্যবসা প্রতিষ্ঠানে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে যান। আশেপাশের লোকজন তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। হাসতালের চিকিৎসক আনুমানিক ৪টায় জানান, রাজু আর নেই!


রাজুর বাড়ি টাঙ্গাইল মির্জাপুরের মৌসামুরা গ্রামে। সোমবার রাতেই জানাজা শেষে তাকে দাফন করা হয়। তার বাবার অকাল মৃত্যুর পর তিনি ঢাকার চাকরি ছেড়ে দিয়ে মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে থাকতেন। সেখানে তিনি ফার্মিসির দোকান দিয়েছিলেন। রাজু দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে ক্রীড়া সাংবাদিকতা করেছেন। তিনি দৈনিক ডেসটিনি, যায়যায়দিন এবং সর্বশেষ সময়ের আলো-তে কাজ করেছেন। কাজের মাধ্যমে সহকর্মী ও পাঠকদের আস্থা অর্জন করেছিলেন তিনি। তার মৃত্যুতে সহকর্মী, শুভানুধ্যায়ী ও পরিচিতজনেরা গভীর শোক প্রকাশ করেছেন। মৃত্যুকালে তিনি তার একমাত্র মা, দুই বোন এবং সহর্ধমিনীসহ পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করার পাশাপাশি মরহুমের মাগফেরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সবমেবদনা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি। 


আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা