প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬ ২৩:০৭ পিএম
আপডেট : ০৮ মার্চ ২০২৬ ২৩:০৮ পিএম
বাংলাদেশের
প্রথম নারী ট্রায়াথলেট ফেরদৌসী আক্তার মারিয়ার পাশে দাঁড়াচ্ছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
আমিনুল হক। আগামী সেপ্টেম্বরে ফ্রান্সে অনুষ্ঠিতব্য আয়রনম্যান ৭০.৩ চ্যাম্পিয়নশিপে
অংশ নেয়ার স্বপ্ন পূরণে আর্থিক সহায়তা প্রদান করবেন তিনি। জাতীয় ক্রীড়া পরিষদে
সোমবার দুপুরে এ সহযোগিতা তুলে দেওয়া হবে। বহু বাধা ও সামাজিক প্রতিবন্ধকতা পেরিয়ে
বাংলাদেশের প্রথম নারী ট্রায়াথলেট মারিয়া ফেরদৌসী আক্তার আন্তর্জাতিক অঙ্গনে নতুন ইতিহাস
গড়েন। মালয়েশিয়ার লাংকাউইতে আয়রনম্যান ৭০.৩ প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি প্রথম বাংলাদেশি
নারী হিসেবে আয়রনম্যান চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করেন।
কাল সোমবার (৯ মার্চ) জাতীয় ক্রীড়া পরিষদে বেলা সাড়ে ১২টায় ট্রাইথলেট আয়রন লেডি মারিয়াকে সংবর্ধনা প্রদান করা হবে।
আরকে/প্রবা