× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এসএসপিএল আন্তর্জাতিক ফিদে রেটিং দাবা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ মার্চ ২০২৬ ২৩:০৩ পিএম

এসএসপিএল আন্তর্জাতিক ফিদে রেটিং দাবা

স্বপ্ন শহর প্রোপার্টিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় ও ঢাকা চেস একাডেমির আয়োজনে এসএসপিএল আন্তর্জাতিক ফিদে রেটিং দাবা প্রতিযোগিতার খেলা আগামী ১০ মার্চ থেকে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হবে। সবার জন্য এ প্রতিযোগিতায় অংশগ্রহণ উন্মুক্ত। অংশগ্রহণে আগ্রহী দাবাড়ুরা কাল সোমবারের (৯ মার্চ) মধ্যে নির্ধারিত এন্ট্রি ফিসহ বাংলাদেশ দাবা ফেডারেশনের অফিস কক্ষে নাম জমা দেবেন।

প্রতিযোগিতার খেলা ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। বিজয়ীদের মোট নগদ চার লাখ টাকা অর্থ পুরস্কার দেয়া হবে। চ্যাম্পিয়ন পাবেন এক লাখ টাকা, রানারআপ ৬০ হাজার টাকা ও তৃতীয় ৪০ হাজার টাকা পাবেন। এ ইভেন্টে ১৬টি মূল পুরস্কারের পাশাপাশি ৮ টি বিভিন্ন ক্যাটাগরি পুরস্কার রয়েছে। 

আরকে/প্রবা     

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা