প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬ ২৩:০৮ পিএম
আপডেট : ০৬ মার্চ ২০২৬ ০৩:১০ এএম
বাংলাদেশ
রেসলিং ফেডারেশনের সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য, কোচ এবং রেফারি মাসুদুর রহমান
মুন্না (৬৮) বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১১টায় ঢাকা ন্যাশনাল মেডিকেল ইন্সটিটিউট হাসপাতালে চিকিৎসাধীন
অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। 
তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত
ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ অলিম্পিক অ্যসোসিয়েশন ও বাংলাদেশ রেসলিং ফেডারেশন গভীর
শোক প্রকাশ এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছে। একই সাথে তার শোক সন্তপ্ত পরিবারের
প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।
আরকে/প্রবা