× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএফএল ফের শুরু কাল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ মার্চ ২০২৬ ২৩:০৬ পিএম

কোচ মারুফুল হকের অধীনে অনুশীলন করছেন আবাহনীর ফুটবলাররা। ছবি : আ. ই. আলীম

কোচ মারুফুল হকের অধীনে অনুশীলন করছেন আবাহনীর ফুটবলাররা। ছবি : আ. ই. আলীম

বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) দ্বিতীয় লেগ শুরু হচ্ছে কাল শুক্রবার (৬ মার্চ) থেকে। আজ বিকেল পৌনে ৩টায় একযোগে দেশের চার ভেন্যুতে ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ঢাকা আবাহনী-রহমতগঞ্জ এমএফএস (কুমিল্লা), আরামবাগ ক্রীড়া সংঘ-ইয়ংমেন্স ফকিরেরপুল (ভেন্যু-মানিকগঞ্জ), বাংলাদেশ পুলিশ এফসি-ব্রাদার্স ইউনিয়ন (গাজীপুর) এবং বসুন্ধরা কিংস-পিডব্লিউডি স্পোর্টস (কিংস অ্যারেনা) পরস্পরকে মোকাবেলা করবে।


এ পর্যন্ত সব দল খেলেছে ৯টি করে ম্যাচ। ১৮ পয়েন্ট কিংস এবং ফর্টিসের। তবে গোল পার্থক্যে এগিয়ে থাকায় কিংস আছে শীর্ষে। ১৫ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জ আছে তিনে। ১৪, ১৩ ও ১০ পয়েন্ট নিয়ে যথাক্রমে চার, পাঁচ ও ছয়ে আছে পুলিশ, আবাহনী ও মোহামেডান। এছাড়া ৯, ৯, ৭ ও ৫ পয়েন্ট নিয়ে বাকি স্থানগুলো যথাক্রমে ব্রাদার্স, ফকিরেরপুল, পিডব্লিউডি ও আরামবাগের।


প্রায় দুই মাস বিরতির পর লিগ শুরু হতে যাচ্ছে। তবে দুই রাউন্ড পর আবার জাতীয় দলের প্রস্তুতির জন্য খেলা বিরতি থাকবে। প্রথম রাউন্ড ৬ ও ৭ মার্চ; দ্বিতীয় রাউন্ড মাঠে গড়াবে ১৩ ও ১৪ মার্চ। মাঝে ১০ মার্চ হবে ফেডারেশন কাপের দুটি ম্যাচ।


এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে, ৩১ মার্চ। ওই ম্যাচের জন্য স্প্যানিশ কোচ জাভিয়ের ক্যাবরেরা ১৫ মার্চ থেকে অনুশীলন শুরু করতে চান। এজন্য ১৪ মার্চের পর লিগের খেলা রাখেনি বাফুফে। 

১০ এপ্রিল পুনরায় লিগ শুরুর পর আর কোনো বিরতি নেই। ২৩ মে লিগ সমাপ্ত হবে।


আরকে/প্রবা


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা