× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাউথ এশিয়ান জুনিয়র টিটি চ্যাম্পিয়নশিপ

বিকেএসপিতে টিটি দলের প্রশিক্ষণ শুরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ মার্চ ২০২৬ ২২:৫০ পিএম

বিকেএসপিতে টিটি দলের প্রশিক্ষণ শুরু

আগামী ৮-১১ এপ্রিল পর্যন্ত ভারতে অনুষ্ঠিতব্য সাউথ এশিয়ান রিজিওনাল ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ জুনিয়র টেবিল টেনিস দলের আবাসিক প্রশিক্ষণ শুরু হয়েছে।


সাভারের জিরানীতে অবস্থিত বিকেএসপিতে শুরু হওয়া এই ক্যাম্পে অনূর্ধ-১৫ ও ১৯ বালক-বালিকা বিভাগের ১৬ খেলোয়াড়ের মধ্যে ইতোমধ্যে ১৫ জন যোগ দিয়েছে। পারফরম্যান্সের ভিত্তিতে শেষ পর্যৗল্প ১২ জনের চূড়ান্ত দল নির্ধারণ করা হবে। স্পন্সর পাওয়া গেলে অতিরিক্ত চারজন স্ট্যান্ডবাই খেলোয়াড়কেও সঙ্গে নেয়ার চেষ্টা থাকবে।


অনূর্ধ-১৯ বালক বিভাগে রয়েছেন নাফিজ ইকবাল, আবুল হাসেম হাসিব, তাহমিদুর রহমান সাকিব ও জয় ইসলাম। অনূর্ধ-১৯ বালিকা বিভাগে খেলবেন বালিকা এবং নারী বিভাগের ১ নং খেলোয়াড় খই খই সাই মারমা, রেশমী তঞ্চংগ্যা, ঐশী রহমান ও নুসরাত জাহান অনন্যা। অনূর্ধ-১৫ বালক বিভাগে রয়েছেন শাহীন আহম্মেদ, মৃদুল রহমান, তামজিদুল ইসলাম পরশ ও রাব্বী ইসলাম। অনূর্ধ-১৫ বালিকা বিভাগে আছেন জান্নাত ইসলাম রোজা, রাফিয়া চৌধুরী, জান্নাতুল রোজা ও সাবিহা আক্তার পাপিয়া।


বিকেএসপির টেবিল টেনিস বিভাগের প্রধান কোচ খন্দকার আল মোস্তফা বিল্লাহর নেতৃত্বে কোচিং দায়িত্বে আছেন বিকেএসপির কোচ ধনঞ্জয় শীল তীর্থ এবং আইটিটিএফ লেভেল-২ কোচ রিগ্যান বড়ুয়া। দলের ম্যানেজার টেবিল টেনিস ফেডারেশনের সহসভাপতি ও সাবেক জাতীয় মহিলা চ্যাম্পিয়ন তাহমিনা তারমিন বিনু।

আরকে/প্রবা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা