× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেডারেশনগুলোতে ফের অ্যাডহক নাকি সরাসরি নির্বাচন?

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ মার্চ ২০২৬ ১৯:৫৯ পিএম

ফেডারেশনগুলোতে ফের অ্যাডহক নাকি সরাসরি নির্বাচন?

সব কিছুরই একটা নির্দিষ্ট মেয়াদ থাকে। কিন্তু বাংলাদেশের ক্রীড়া ফেডারেশনগুলোর ক্ষেত্রে ব্যতিক্রম। কমিটিগুলোর কোন মেয়াদ নেই, অফুরন্ত মেয়াদ! অ্যাডহক কমিটির মেয়াদ তিন মাস থাকলেও তা চলছে দেড় বছর ধরে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেওয়া অ্যাডহক কমিটি দিয়েই চলছে দেশের ক্রীড়াঙ্গন।  তবে এবার বইছে নির্বাচনী হাওয়া। গোড়া থেকেই নির্বাচন শুরু করতে চায় বর্তমান সরকার। উপজেলা ও জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থায় আগে নির্বাচন আয়োজন করতে চায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এরপর জাতীয় ক্রীড়া ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। স্বচ্ছ্ব নির্বাচন আয়োজনের এটাই কি পথ?

অবশ্য তা মানতে নারাজ ক্রীড়া সংগঠকরা। তাদের মতে, এখন উপজেলা, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার নির্বাচন হলে বর্তমান অ্যাডহক কমিটির কর্তাদের প্রভাব থাকবে। তাই বর্তমান সরকারের উচিত জাতীয় ক্রীড়া ফেডারেশনে ফের অ্যাডহক কমিটি দিয়ে তারপর উপজেলা, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থায় নির্বাচন দেওয়া। তাতে স্বচ্ছ্বতা বাড়বে।

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সার্চ কমিটির সুপারিশে দেশের ৪৯টি ক্রীড়া ফেডারেশন/অ্যাসোসিয়েশনে অ্যাডহক কমিটি দেওয়া হয়। গত ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠিত হওয়ায় অনির্বাচিত ফেডারেশসমূহে নির্বাচন আয়োজনের দাবি উঠেছে। তবে ক্রীড়া ফেডারেশনসমূহের নির্বাচনের আগে উপজেলা, জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থাসমূহের নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনার কথা শুনিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

সার্চ কমিটির সুপারিশে গঠিত বিভিন্ন জেলা-বিভাগ এবং ক্রীড়া ফেডারেশনসমূহের অ্যাডহক কমিটিতে পরিবর্তনের আভাস তীব্র। অন্তবর্তীকালীন সরকারের আমলে গঠিত সার্চ কমিটির আহ্বায়ক জোবায়দুর রহমান রানা সেই আমলে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাচিত মহাসচিব হয়েছেন। বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং ফেডারেশনসমূহের অ্যাডহক কমিটির সদস্যদের ভোটে গঠিত বিওএর কার্যনির্বাহী কমিটিতে যারা আছেন, এসব সংস্থায় নির্বাচন হলে তাদের অধিকাংশকে যাবে না ক্রীড়াঙ্গনে দেখা। ফেডারেশনসমূহের নেতৃত্বে যারা আসবেন, তারা কী তখন বিওএ-কে সহযোগিতা করবে?

অন্যদিকে উপজেলা, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার নির্বাচনে ক্রীড়া ফেডারেশনগুলোর বর্তমান অ্যাডহক কমিটির কর্মকর্তাদের প্রভাব বিস্তারের সুযোগ উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আরকে/প্রবা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা