প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬ ১৯:৫২ পিএম
স্পেকট্রাম বাংলাদেশ ন্যাশনাল কাপ দাবার পুরস্কার বিতরনী অনুষ্ঠান বুধবার (৪ মার্চ) বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়।
ফেডারেশনের সভাপতি সৈয়দ সুজাউদ্দিন আহমেদ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
চ্যাম্পিয়ন
বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় এক লাখ টাকা, রানারআপ সোনারগাঁও
ইউনিভার্সিটির আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ৫০ হাজার টাকা, দুই সেমিফাইনালিস্ট
নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন ও বাংলাদেশ আনসারের ফিদেমাস্টার তাহসিন
তাজওয়ার জিয়া ২৫ হাজার টাকা করে অর্থ পুরস্কার লাভ করেন।
এছাড়া অপর ২৮ দাবাড়ু প্রত্যেকে তিন হাজার টাকা করে অর্থ পুরস্কার লাভ করেন। নক-আউট পদ্ধতিতে ৩২ খেলোয়াড় এ ইভেন্টে অংশগ্রহণ করেন।
আরকে/প্রবা