× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর প্রতি ক্রীড়া প্রতিমন্ত্রীর আহ্বান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ মার্চ ২০২৬ ১৬:২০ পিএম

জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দেশের কর্পোরেট প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেন

জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দেশের কর্পোরেট প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেন

দেশের পিছিয়ে পড়া ক্রীড়া ফেডারেশনগুলোর উন্নয়ন এবং প্রতিভাবান খেলোয়াড়দের বিশ্বমঞ্চে তুলে ধরতে দেশের বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বুধবার (৪ মার্চ) জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিনিধিদের সাথে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই গুরুত্বারোপ করেন।


সভায় প্রতিমন্ত্রী দেশের ক্রীড়া অবকাঠামোর আমূল পরিবর্তন ও উন্নয়ন নিয়ে সরকারের সুদূরপ্রসারী ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সময়ে খেলাধুলাকে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন এবং তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি বিশ্বাস করেন, সরকারি উদ্যোগের পাশাপাশি কর্পোরেট হাউজগুলো যদি পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করে, তবে বাংলাদেশের ক্রীড়াঙ্গন আন্তর্জাতিক অঙ্গনে নতুন উচ্চতায় পৌঁছাতে সক্ষম হবে।

বিশেষ করে সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী খেলার মাঠের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ঢাকার প্রতিটি দুটি ওয়ার্ডের মধ্যবর্তী স্থানে জমি অধিগ্রহণ করে নতুন মাঠ তৈরি করা হবে, যেখানে প্রবীণদের হাঁটার জন্য ওয়াক ওয়ের সুবিধাও থাকবে।

ক্রীড়া অবকাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে প্রতিমন্ত্রী গ্রামীণ জনপদে পড়ে থাকা মাঠগুলো সংস্কার এবং দেশের ৬৪টি জেলায় আধুনিক ইনডোর সুবিধাসম্পন্ন ‘স্পোর্টস ভিলেজ’ নির্মাণের পরিকল্পনার কথা জানান।


এছাড়া বর্তমান সময়ের জনপ্রিয় ফুটসাল গেমের প্রসারে মাঠ তৈরিতে সরকারি সহায়তার আশ্বাস দেন তিনি। দেশের ক্রীড়া খাতকে স্বাবলম্বী করতে একটি পূর্ণাঙ্গ ‘স্পোর্টস ইন্ডাস্ট্রি’ গড়ার স্বপ্নের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এর মাধ্যমে দেশেই আন্তর্জাতিক মানের ক্রীড়া সামগ্রী উৎপাদিত হবে, যা বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

সভায় উপস্থিত কর্পোরেট প্রতিনিধিরা প্রতিমন্ত্রীর এই দূরদর্শী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে দেশের ক্রীড়া উন্নয়নে অংশীদার হওয়ার জোরালো প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মাহবুব-উল-আলম।

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা