× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রীড়া পরিদপ্তরে চুকবল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ মার্চ ২০২৬ ২২:০৩ পিএম

ক্রীড়া পরিদপ্তরে চুকবল

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচিতে চুকবল খেলার অন্তর্ভুক্তির বিষয়ে নিশ্চিত করেছেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) মাহবুবুর রহমান। মঙ্গলবার (৩ মার্চ) চুকবল খেলার প্রসারে সহযোগিতা এবং যৌথভাবে ক্রীড়া উন্নয়নে কাজ করার লক্ষ্যে এক বৈঠক ক্রীড়া পরিদপ্তর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ চুকবল অ্যাসোসিয়েশনের পক্ষে এই বৈঠকে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কল্লোল দাশ প্রতিনিধিত্ব করেন।

বৈঠকে চুকবল খেলার প্রচার ও প্রসারে বিবিধ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলাপ হয়। কল্লোল দাশ অতীতে ও বর্তমানে চুকবলের প্রসারে ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এই সহযোগিতা চলমান থাকবে বিলে আশাবাদ ব্যক্ত করেন। সভায় ক্রীড়া পরিদপ্তরের পরিচালক ক্রীড়া পরিদপ্তরের আগামী বার্ষিক ক্রীড়া কর্মসূচিতে চুকবল খেলাকে অন্তর্ভুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
আরকে/প্রবা

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা