প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬ ২২:১৬ পিএম
বাংলাদেশের হয়ে খেলার দ্বারপ্রান্তে দুই জমজ ভাই রোনান (বাঁয়ে) ও ডেক্লান সুলিভান
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রবাসী খেলোয়াড়দের জাতীয় দলে ভেড়ানোর প্রচেষ্টা আরও এক ধাপ এগিয়েছে। চলতি মাসে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান।
বাফুফ
জানিয়েছে, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী ১৮ বছর বয়সী এই দুই ভাইয়ের বাংলাদেশি পাসপোর্ট
পাওয়ার প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বাকি আনুষ্ঠানিকতা সময়মতো শেষ হলে অনূর্ধ্ব-২০
চ্যাম্পিয়নশিপে তাদের পাওয়া যাবে। আবেদন জমা দেওয়ার পর আশা করা হচ্ছে দ্রুত পাসপোর্ট
ইস্যু করা হবে। সব কিছু পরিকল্পনা অনুযায়ী চললে আগামী ১৪ বা ১৫ মার্চের দিকে তারা ঢাকায়
পৌঁছাতে পারেন।
রোনান
ও ডেক্লানের নানি বাংলাদেশি বংশোদ্ভূত হওয়ায় বাংলাদেশের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন
তারা। তাদের বড় ভাই কুইন সুলিভান যুক্তরাষ্ট্রের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন। আরেক ভাই
কাভান সুলিভান অপেক্ষায় রয়েছেন ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার।
মালদ্বীপে
অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শুরু হবে ২৩ মার্চ। ৭ দলের টুর্নামেন্টে
বাংলাদেশের গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান।
আরকে/প্রবা