× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশেষ ক্রীড়ায় বেতন ও লিগ পরিকল্পনা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ মার্চ ২০২৬ ২১:৫৬ পিএম

বিশেষ ক্রীড়ায় বেতন ও লিগ পরিকল্পনা

বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের প্রতিভা ও সাফল্যকে টেকসই রূপ দিতে তাদের জন্য সুনির্দিষ্ট বেতন কাঠামো প্রবর্তন এবং জাতীয় লীগ চালুর পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। সোমবার (২ মার্চ) জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের দ্বারা পরিচালিত ক্রীড়া সংগঠনসমূহের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এ পরিকল্পনার কথা জানান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মুহিত।


প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়রা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যে গৌরবময় সাফল্য বয়ে আনছেন, সরকার তার ধারাবাহিকতা রক্ষা করতে বদ্ধপরিকর। এই লক্ষ্যে সাধারণ খেলাধুলার মতো তাদের জন্যও পর্যায়ক্রমে জাতীয় লিগ চালুর উদ্যোগ নেয়া হবে এবং সকল প্রতিবন্ধী ক্রীড়া সংগঠনকে একটি অভিন্ন প্ল্যাটফর্মের অধীনে নিয়ে আসা হবে ‘


প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন যে, বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের জন্য খেলাধুলাকে জাতীয়করণের মাধ্যমে একটি নতুন দিগন্ত উন্মোচন করা হবে। বিভিন্ন ক্রীড়া সংগঠনের আর্থিক সীমাবদ্ধতা দূর করতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করার পাশাপাশি আগামীতে বাংলাদেশে খেলাধুলাকে পেশা হিসেবে পূর্ণাঙ্গ স্বীকৃতি দেওয়া হবে। এ লক্ষ্যে সাধারণ খেলোয়াড়দের পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের জন্যও মাসিক বেতন কাঠামো প্রণয়ন করা এখন সময়ের দাবি।


খেলোয়াড়দের আধুনিক সুযোগ-সুবিধার নিশ্চয়তা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিশেষায়িত ক্রীড়া সামগ্রীর চাহিদা পর্যায়ক্রমে পূরণ করা হবে। তিনি খেলোয়াড় ও সংশ্লিষ্টদের ব্যক্তির চেয়ে দেশের স্বার্থকে বড় করে দেখার আহ্বান জানান এবং দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে এই অ্যাথলেটদের সুপ্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা