প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬ ২১:৩২ পিএম
স্পেকট্রাম বাংলাদেশ ন্যাশনাল কাপ দাবায় বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় চ্যাম্পিয়ন হয়েছেন। ফাইনালের দ্বিতীয় খেলায় মনন সোনারগাঁও বিশ্ববদ্যালয়ের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমানের সাথে ড্র করে ১.৫-০.৫ গেম পয়েন্টে জয়ী হয়ে শিরোপা জয় করেন।
বাংলাদেশ
দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে ফাইনালের দ্বিতীয় খেলায় আন্তর্জাতিক মাস্টার মনন রেজা
নীড় কালো ঘুঁটি নিয়ে ক্যারো-কান ডিফেন্স অবলম্বন করে খেলেন এডভান্স বিশ্লেষণ ধারা এ
খেলায় তিনি ৫৭ চালে ফাহাদের সাথে ড্র করেন। ফাহাদ ভাল অবস্থান পেয়েও হাতছাড়া করে ফাইনালে
হেরে রানারআপ হন।
বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন ও বাংলাদেশ আনসারের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া সেমিফাইনালে বাদ পড়েন। নকআউট পদ্ধতির এ ইভেন্টে মোট ৩২ দাবাড়ু অংশগ্রহণ করেন। বিজয়ীদের মোট তিন লাখ ২৮ হাজার টাকা অর্থ পুরস্কার দেয়া হবে। চ্যাম্পিয়ন মনন ১ লাখ টাকা এবং রানারআপ ফাহাদ ৫০ হাজার টাকা করে পাবেন।
আরকে/প্রবা