প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬ ২১:১৯ পিএম
দেশের ক্রীড়াঙ্গনে সাবেক ও বর্তমান সফল তারকাদের অসামান্য অবদানকে স্বীকৃতি জানাতে সাতটি ডিসিপ্লিনে মোট নয় কৃতী ক্রীড়াবিদকে সম্মাননা প্রদান করেছে লন্ডনভিত্তিক সংস্থা আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট। রবিবার (১ মার্চ) রাজধানীর একটি হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নয় ক্রীড়াবিদের হাতে সম্মাননা স্মারক ও এক লাখ টাকা আর্থিক অনুদানের চেক তুলে দেন।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন খই খই সাই মারমা (টেবিল টেনিস), আফজাল আহমেদ, ঋতুপর্ণা চাকমা (ফুটবল), হাবিবুল বাশার সুমন ও মারুফা আক্তার (ক্রিকেট), আমিরুল ইসলাম (হকি), আল আমিন জুমার (ব্যাডমিন্টন), সাগর ইসলাম (আরচারি) ও চৈতি রানী দে (প্যারা অলিম্পিক)।
আরকে/প্রবা