প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৯ পিএম
স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম
লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে বাংলাদেশ ন্যাশনাল কাপ দাবার
চূড়ান্ত পর্বের সেমিফাইনালের খেলায় আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ফিদেমাস্টার তাহসিন
তাজওয়ার জিয়ার সাথে ১-১ গেম পয়েন্টে এবং আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় আন্তর্জাতিক
মাস্টার মিনহাজ উদ্দিনের সাথে ১-১ গেম পয়েন্টে ড্র করেছেন। সেমিরর দ্বিতীয় গেম বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় গেমে ফাহাদ তাহসিনকে হারান।
ফাহাদ সাদা ঘুঁটি নিয়ে তাহসিনের সিসিলিয়ান ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ৩৪ চালের
মাথায় জয়ী হন। মনন মিনহাজ উদ্দিনের সাথে ড্র করেন। মনন সাদা ঘুঁটি নিয়ে মিনহাজের ক্যারো-কান
ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলেন, কারপভ বিশ্লেষণ ধারার এ খেলা ২২ চালে ড্র করেন।
আজ বৃহস্পতিবার দুপুর ২টা থেকে সেমিফাইনালের টাইব্রেকিং প্লে-অফ ম্যাচ শুরু হবে। প্লে-অফ ম্যাচে ফাহাদ তাহসিনের সাথে এবং মিনহাজ মননের সাথে খেলবেন।
আরকে/প্রবা