× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যাংক সম্পৃক্ততায় ক্রীড়াবিপ্লব?

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪৫ পিএম

ব্যাংক সম্পৃক্ততায় ক্রীড়াবিপ্লব?

দেশের ক্রীড়া উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং ফেডারেশনগুলোর আর্থিক সংকট নিরসনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সহযোগিতা চেয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ) জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। মূলত অর্থের অভাবে দেশের কোনো খেলা যেন প্রতিকূলতার মুখোমুখি না হয়, সেই লক্ষ্যেই ফেডারেশনগুলোর জন্য স্থায়ী আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ গ্রহণ করেন প্রতিমন্ত্রী।

সভায় দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতের অংশগ্রহণ অপরিহার্য। যেসব ফেডারেশন মাঠের পারফরম্যান্সে ভালো করছে এবং দেশের জন্য গৌরব বয়ে আনছে, তাদের পৃষ্ঠপোষকতার ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।’

আমিনুল আশা প্রকাশ করেন যে, ব্যাংকগুলোর সামাজিক দায়বদ্ধতা খাতের সহযোগিতা পেলে দেশের ক্রীড়া ফেডারেশনগুলো আরও পেশাদারত্বের সাথে কার্যক্রম পরিচালনা করতে পারবে। যুব ও ক্রীড়া সচিব মাহবুব-উল-আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, ‘সঠিক পৃষ্ঠপোষকতা পেলে বাংলাদেশের ক্রীড়াবিদরা আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় সাফল্য অর্জন করতে সক্ষম।’


সভায় উপস্থিত ব্যাংক প্রতিনিধিরা প্রতিমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ক্রীড়া উন্নয়নে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

খেলোয়াড়দের জীবনমান উন্নয়ন ও ভবিষ্যৎ সুরক্ষার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আমরা খেলাধুলাকে একটি সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করছি। জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের একটি নির্দিষ্ট বেতন কাঠামোর আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণে 'নতুন কুঁড়ি স্পোর্টস' কর্মসূচিটি পবিত্র ঈদুল ফিতরের পরপরই দেশব্যাপী শুরু করা হবে।
আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা