প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৭ পিএম
বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় ও মিনহাজ উদ্দিন স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে স্পেকট্রাম বাংলাদেশ ন্যাশনাল কাপ দাবা-২০২৬ এর চূড়ান্ত পর্বের সেমিফাইনালে উন্নীত হয়েছেন।
কোয়ার্টার ফাইনালে মনন আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলের সাথে ১-১ গেম পয়েন্টে এবং মিনহাজ ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমানের সাথে ১-১ গেম পয়েন্টে ড্র থাকায় আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) টাইব্রেকিংয়ে প্লে-অফ ম্যাচ অনুষ্ঠিত হয়। প্লে-অফ ম্যাচে মিনহাজ মাহফুজুরকে ২-০ গেম পয়েন্টে এবং মনন ১.৫-০.৫ গেম পয়েন্টে শাকিলকে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হন।
আগামীকাল (মঙ্গলবার) দুপুর ২টা থেকে সেমিফাইনালের প্রথম গেমের খেলা শুরু হবে। সেমিফাইনালের প্রথম ম্যাচে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়ার সাথে এবং আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিনের সাথে খেলবেন।
আরকে/প্রবা