× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুরু হয়েছে মোহামেডানের নির্বাচনী হাওয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২২ পিএম

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২২ পিএম

শুরু হয়েছে মোহামেডানের নির্বাচনী হাওয়া

ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) বহুল প্রতীক্ষিত নির্বাচন হবে আগামী মার্চ। প্রায় পাঁচ বছর পর হতে চলা এজিএম এবং ভোট গ্রহণ হবে শাহবাগের ঢাকা ক্লাবে। মোহামেডান ক্লাবের সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২১ সালের মার্চ।

নতুন পরিচালনা পর্ষদ নির্বাচনে ভোট দেবেন মোট ৩৭১ সদস্য। যার মধ্যে তিন দাতা সদস্য রয়েছেন। ১৭ সদস্যের পরিচালনা পর্ষদে পরিচালক পদ ১৬টি এবং এক সভাপতি থাকবেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘নিয়ম অনুযায়ী প্রতি বছর পরপর নির্বাচন হওয়ার কথা থাকলেও প্রায় পাঁচ বছর পেরিয়ে গেছে।


বিলম্বের কারণ ব্যাখ্যা করে কাজল জানান, ক্লাবটি এসসি লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হওয়ার পর কোম্পানি আইনে নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলে নির্বাচন আয়োজনের জন্য আদালতের অনুমতি বাধ্যতামূলক হয়ে পড়ে।

তিনি বলেন, ‘আদালত এখন মার্চের মধ্যেই নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়েছে।' গত রববিার খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। যা ক্লাব প্রাঙ্গনের নোটিশ বোর্ডেও সাঁটানো হয়েছে।

কাল মঙ্গলবার বুধবার মনোনয়নপত্র বিক্রি হবে এবং মার্চ প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন। মার্চ মনোনয়নপত্র যাচাই-বাছাই, আপত্তি প্রত্যাহারের পর মার্চ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর মার্চ অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

ব্যারিস্টার কাজল বলেন, ‘কমিশনের পক্ষ থেকে গণমাধ্যমকে আশ্বস্ত করতে চাই, এই নির্বাচন সম্পূর্ণ নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। আমাদের মূল অঙ্গীকার একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন করা।

এজিএম প্রস্তুতি কমিটির সদস্য সচিব সাবেক পরিচালক-ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া আশা প্রকাশ করেন, একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নতুন পরিচালনা পর্ষদ মোহামেডান এসসিকে আরও উচ্চতায় নিয়ে যাবে।
আরকে/প্রবা

   

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা