টি-টোয়েন্টি বিশ্বকাপ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১২ পিএম
দুর্দান্ত বোলিং নৈপুণ্যে স্বাগতিক শ্রীলঙ্কাকে নিজেদের ঘরের মাঠ পাল্লেকেল্লেতে গুঁড়িয়ে দিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে ইংল্যান্ড ছবি গেটিইমেজ
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে দুর্দান্ত বোলিং নৈপুণ্যে স্বাগতিক শ্রীলঙ্কাকে নিজেদের ঘরের মাঠ পাল্লেকেল্লেতে গুঁড়িয়ে দিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। ব্যাট হাতে বড় সংগ্রহ গড়তে না পারলেও নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক বোলিংয়ে লঙ্কানদের মাত্র ৯৫ রানে গুটিয়ে দিয়ে ৫১ রানের জয় নিশ্চিত করে ইংলিশরা। শুরুতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৬ রান করে ইংল্যান্ড। জাবাবে মাত্র ৯৫ রানেই গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস।
রবিবার পাল্লেকেলেতে
টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান লঙ্কান দলনেতা দাসুন শানাকা। ব্যাট
করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংলিশদের। পাওয়ার প্লেতেই হারায় দুই উইকেট। ৭ রানে জস বাটলার
ও ৩ রানে থামেন জ্যাকব বেথেল। শ্রীলঙ্কান বোলারদের সামনে ফিল সল্ট ছাড়া থিতু হতে পারি
নি আর কোন ইংলিশ ব্যাটার। এরপর আসা-যাওয়ার মিছিলে হ্যারি ব্রুক ১৪, স্যাম কারান ১১,
উইল জ্যাকস ২১, লিয়াম ডুসন ৬, জোফরা আর্চার শূন্য, আদিল রশিদ ১ ও জেমি ওভারটন ১০ রান
করেন। এদিকে আপনতালে খেলতে থাকা ওপেনার ফিল সল্ট করেছেন ৪০ বলে ৬২ রানের দুর্দান্ত
ইনিংস। এই ইনিংসটি ছয়টি চার ও দুটি ছয়ে সাজানো। শ্রীলঙ্কার সবচেয়ে সফল বোলার দুনিথ
ভেল্লালাগে। ৪ ওভারে ২৬ রানের খরচায় সর্বোচ্চ তিনটি উইকেট নেন।
রান তাড়া করতে নেমে
শুরুটাই ভালো হয়নি শ্রীলঙ্কার। পাওয়ার প্লে শেষ হতে না হতেই প্রথম পাঁচজন ব্যাটারকে
হারায় স্বাগতকিরা। উইল জ্যাকস ও জোফরা আর্চারের বিধ্বংসী বোলিংয়ে শুরুতেই চাপে পড়া
লঙ্কানরা আর ঘুরে দাঁড়াতে পারেনি। মাঝপথে দলনেতা দাসুন শানাকা দলের হাল ধরার চেষ্টা
চালালেও কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত হার মেনে নিয়ে মাঠ ছাড়ে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ
৩০ রানের ইনিংসটি খেলেন দাসুন শানাকা। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন উইল
জ্যাকস। দুটি করে উইকেট নেন জোফরা আর্চার, লিয়াম ডুসন ও আদিল রশিদ।