প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৬ পিএম
সিডনিতে বাংলাদেশের অনুশীলনে আনিকা রানিয়া সিদ্দিকী (ডানে)। ছবি: বাফুফে
এএফসি
নারী এশিয়ান কাপের আসর শুরু হতে যাচ্ছে ১ মার্চ। এতে অংশ নিতে বাংলাদেশ জাতীয়
নারী ফুটবল দল এখন অস্ট্রেলিয়ায়। তারা এখন সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে অনুশলিন
করছে। সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকীও চেষ্টা করছেন সবার সঙ্গে মানিয়ে নিতে।
পাশাপাশি সিডনির আবহাওয়ার সঙ্গেও মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
সিডনিতে
৩ মার্চ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বে যাত্রা শুরু করবে বাংলাদেশ। এরপর ৬ মার্চ
উত্তর কোরিয়া ও ৯ মার্চ উজবেকিস্তানের বিপক্ষে খেলবে। রবিবার (২২ ফেব্রুয়ারি) অনুশীলন শেষে আনিকা বলেছেন,
‘আজ আমাদের অনুশীলনের দ্বিতীয় দিন। এখানে প্রচুর গরম, তবে মানিয়ে নিচ্ছি এবং প্রতিদিন
এটি আরও উন্নত হচ্ছে।’
টিম
বন্ডিং নিয়ে আনিকা বলেন, ‘আমি আবারও আফঈদার সঙ্গেই থাকছি এবং আমরা এখানে সিডনিতে খুব
মজা করছি। আর হ্যাঁ, দলের সবার মধ্যকার বোঝাপড়া বা বন্ডিং আরও ভালো হচ্ছে।’
সিডনির
আবহাওয়ায় নিয়ে আনিকার ভাষ্য, ‘সত্যি বলতে, আবহাওয়া নিয়ে আমার জন্য একটু কষ্ট হচ্ছে।
আমি এখনও এখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি এবং বাংলাদেশের চেয়ে এখানকার
আবহাওয়া অনেক বেশি গরম।’
গত
বৃহস্পতিবার রাতে দেশ ছাড়ার পর শুক্রবার সিডনিতে পৌঁছান মারিয়া-সুরভীরা। সেখানে গিয়ে
তীব্র গরমের চ্যালেঞ্জে পড়েন বাংলাদেশের ফুটবলাররা। সিডনির ২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা
ও প্রখর রোদে অনুশীলন করছে পিটার বাটলারের শিষ্যারা।
দলের বেশিরভাগ খেলোয়াড়ের জন্যই এই আবহাওয়া মানিয়ে নেওয়া কিছুটা কঠিন হয়ে উঠেছে। তবে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছেন সুইডেনপ্রবাসী মিডফিল্ডার আনিকা রানিয়া সিদ্দিকী। শীতপ্রধান ইউরোপে বেড়ে ওঠা ২১ বছর বয়সী এই ফুটবলারের জন্য সিডনির গরম নতুন অভিজ্ঞতা।
আরকে/প্রবা