প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৮ পিএম
স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে স্পেকট্রাম বাংলাদেশ ন্যাশনাল কাপ দাবা-২০২৬ এর চূড়ান্ত পর্বের দ্বিতীয় রাউন্ডে টাইব্রেকিং পদ্ধতির খেলায় জয়ী হয়ে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ও আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছেন।
ইতিপূর্বে
দ্বিতীয় রাউন্ডের খেলায় জয়ী হয়ে আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়, ফিদেমাস্টার তাহসিন
তাজওয়ার জিয়া, ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস, আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন, ফিদেমাস্টার
সৈয়দ মাহফুজুর রহমান ও ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ তৃতীয় রাউন্ডে উন্নীত হয়েছেন। 
আজ
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত টাইবব্রকিংয়ে
ফাহাদ র্যাপিড দাবায় গোলাম মোস্তফা ভূঁইয়াকে ২-০ গেম পয়েন্টে হারান। শাকিল ক্যান্ডিডেট
মাস্টার অভিক সরকারের সাথে ১-১ গেম পয়েন্টে ড্র করেন এবং ব্লিডজ দাবায় শাকিল ২-০ গেমে
জয়ী হন। আগামীকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে কোয়ার্টার ফাইনালের খেলা শুরু
হবে। কোয়ার্টার ফাইনালে ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমানের,
আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়ের, আন্তর্জাতিক
মাস্টার মিনহাজ উদ্দিন ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমানের এবং ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার
জিয়া ফিদেমাস্টার সুব্রত বিশ্বাসের মুখোমুখি হবেন।
আরকে/প্রবা