প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫০ পিএম
বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) দ্বিতীয় লেগ শুরু হবে ৬ মার্চ থেকে। বৃহস্পতিবার রাতে লিগ ও ফেডারেশন কাপের অবশিষ্ট ফিকশ্চার প্রকাশ করেছে বাফুফে।
প্রায় দুই মাস বিরতির পর লিগ শুরু হতে
যাচ্ছে। তবে দুই রাউন্ড পর আবার জাতীয় দলের প্রস্তুতির জন্য খেলা বিরতি থাকবে। প্রথম
রাউন্ড ৬ ও ৭ মার্চ; দ্বিতীয় রাউন্ড মাঠে গড়াবে ১৩ ও ১৪ মার্চ। মাঝে ১০ মার্চ হবে ফেডারেশন
কাপের দুটি ম্যাচ।
এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ
ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে, ৩১ মার্চ। ওই ম্যাচের জন্য স্প্যানিশ কোচ জাভিয়ের ক্যাবরেরা
১৫ মার্চ থেকে অনুশীলন শুরু করতে চান। এজন্য ১৪ মার্চের পর লিগের খেলা রাখেনি বাফুফে।
১০ এপ্রিল পুনরায় লিগ শুরুর পর আর কোনো বিরতি নেই। ২৩ মে লিগ সমাপ্ত হবে। লিগ প্রতি সপ্তাহের শুক্র-শনিবার আর ফেডারেশন কাপ মঙ্গলবার অনুষ্ঠিত হয়। ১০ মার্চ ফেডারেশন কাপের ম্যাচের পরও প্রায় এক মাস বিরতি। ৭ এপ্রিল ফেডারেশন কাপ পুনরায় শুরু হওয়ার পর ১৯ মে ফাইনাল।
আরকে/প্রবা