× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এএফসি নারী এশিয়ান কাপে বাংলাদেশ, শুভেচ্ছা জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০০ পিএম

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: ফেসবুক থেকে

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: ফেসবুক থেকে

প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। এই গৌরবময় অর্জনে দলের খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

ফেসবুকে দেওয়া এক বার্তা বৃহস্পতিবার বিকাল পৌনে ৩টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানান প্রতিমন্ত্রী।

আগামী ১-২১ মার্চ অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের এএফসি নারী এশিয়ান কাপ। নারী ফুটবল দল এশিয়ার সর্বোচ্চ এই আসরে খেলতে পারায় শুভেচ্ছা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে এক সোনালী অধ্যায় সূচিত করে আমাদের নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ার এই সর্বোচ্চ মঞ্চে লড়াই করতে যাচ্ছে। এই গৌরবময় মুহূর্তে আমি বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে দলের সকল খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা”।


তিনি বলেন, “আমাদের মেয়েরা বারবার প্রমাণ করেছে যে অদম্য ইচ্ছাশক্তি ও পরিশ্রম থাকলে যেকোনো বাধা জয় করা সম্ভব। দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে আজ তারা এশিয়ার সেরা দলগুলোর মুখোমুখি হতে যাচ্ছে। এটি শুধু নারী ফুটবলের উন্নয়ন নয়, বরং ক্রীড়াবান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নারীশক্তির অগ্রযাত্রার এক অনন্য প্রতিফলন”।

তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, অস্ট্রেলিয়ার মাঠেও আপনারা লাল-সবুজের পতাকার মর্যাদা অক্ষুণ্ন রাখবেন। জয়-পরাজয়ের ঊর্ধ্বে আপনাদের লড়াকু মানসিকতা সারা বিশ্বের কাছে বাংলাদেশের আত্মপরিচয় তুলে ধরবে”।

প্রতিমন্ত্রী দলের সাফল্য কামনা করে বলেন, “আপনারা খেলবেন হৃদয়ের গভীর থেকে, সেরা নৈপুণ্য দিয়ে, দেশের জন্য। আপনাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক—এটাই প্রত্যাশা”।

সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক অঙ্গনে ধারাবাহিক সাফল্যের মাধ্যমে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে বাংলাদেশের নারী ফুটবল দল। এবার প্রথমবারের মতো এশিয়ার সেরাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার সুযোগকে দেশের ক্রীড়াঙ্গনে নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা