× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিল টেনিসের সেরা আইইউবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০১ পিএম

আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিল টেনিসের সেরা আইইউবি

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে তারা শক্তিশালী ঢাকা বিশ্ববিদ্যালয় দলকে ৩-২ সেটে হারিয়ে এই জয় অর্জন করে। প্রতিযোগিতায় নারী এককে এলিট গ্রুপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের সাদিয়া রহমান মৌ চ্যাম্পিয়ন হয়েছেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রামহিম বম লিয়ন।


প্রতিযোগিতায় পুরুষ দলগত চ্যাম্পিয়ান আইইউবি দলের খেলোয়াড়রা ছিলেন রামহিম লিয়ান বম, রিফাত মাহমুদ সাব্বির, জুবাইর খান প্রীতম, তালুকদার মো. আব্দুল্লাহ এবং মোহাম্মদ তালহা। ঢাবি’র পক্ষে অংশগ্রহণ করেন মুহতাসিন আহমেদ হৃদয়, সামসন বম, তনয়া মুরং এবং সুব্রত চামা।


পুরুষ দলগততে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে ৩-০ সেটে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে ড্যাফডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। পুরুষ এককে প্লেট পর্বে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়কে ৩-১ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সোনারগাঁও ইউনিভার্সিটি। প্লেট পর্বে আমিরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইউবি)কে হারিয়ে তৃতীয় হয়েছে ইউল্যাব ইউনিভার্সিটি।


প্রতিযোগিতায় নারী এককে এলিট গ্রুপে চ্যাম্পিয়ান হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের সাদিয়া রহমান মৌ। মৌ ড্যাফডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নওরীন সুলতানা মাহিকে ৩-১ সেটে হারান। ঢাবির ইতিহাস বিভাগের সামান্তা হোসেন তুশী আইইউবির ইম্পা খাতুনকে ৩-০ সেটে হারিয়ে তৃতীয় হন।


নারী এককের প্লেট পর্বে এআইইউবির মার্শিয়া মাহিদ ৩-২ সেটে সাউথ ইস্ট ইউনিভার্সিটির সাদিয়া ইসলাম যুঁথী হারিয়ে চ্যাম্পিয়ন হন। প্লেট পর্বে ব্র্যাক ইউনিভার্সিটির সানজিদা আহমেদ একই বিম্ববিদ্যালয়ের তাসমিয়া হুদাকে ৩-০ সেটে হারিয়ে তৃতীয় হন।


দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার টাইটেল স্পন্সর ছিল উর্মি গ্রুপের স্পোর্টস অ্যাপারেল ব্যান্ড তুরাগ অ্যাক্টিভ এবং পাওয়ার্ড বাই স্পন্সর ছিল ল্যাবএইড গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টিং। দেশসেরা ৩০টি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ২০০ টেবিল টেনিস খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

প্রতিযোগিতার টাইটেল স্পন্সরের ব্যবস্থাপনা পরিচালকের উপদেষ্টা এবং বাংলাদেশ মার্শাল আর্ট ফেডারেশনের প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল (অব.) বদরুল আমিন ফাইনাল পর্বের ম্যাচগুলো উপভোগ করেন এবং পুরষ্কার বিতরণ করেন। টেবিল টেনিস খেলোয়াড়দের প্রান্তবন্ত উপস্থিতির ভূয়সী প্রশংসা করে তিনি ভবিষ্যতে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের অন্যান্য আয়োজনের সাথে দেশসেরা স্পোর্টস অ্যাপারেলস ব্র্যান্ড তুরাগ অ্যাক্টিভের থাকার আশাবাদ ব্যক্ত করেন।

সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এই ইভেন্টের থিংট্যাঙ্ক ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এম এ মাকসুদ আহমেদ সনেট। অনুষ্ঠানে সব বিজয়ীদের সামনে ইসলামিক সলিডারিটি গেমসে মিশ্র দ্বৈতে রৌপ্যজয়ী বাংলাদেশ জাতীয় টেবিল দলের জাভেদ আহমেদ এবং খই খই সাই মারামার হাতে ফেডারেশনের পূর্বঘোষিত এক লাখ টাকা টাকা করে দুই লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। এ সময় সলিডারিটি গেমসের বাংলাদেশ দলের সোনাম সুলতানা সোমা, মুহতাসিন আহমেদ হৃদয়, রামহিম লিয়ন বম এবং দলের ম্যানেজার ফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্য কাজী আসিফ উপস্থিত ছিলেন।

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা