× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শীর্ষ বাছাই ফাহাদের হার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৭ পিএম

শীর্ষ বাছাই ফাহাদের হার

স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে বাংলাদেশ ন্যাশনাল কাপ দাবার চূড়ান্ত পর্বের দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় টপ সিডেড আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান গোলাম মোস্তফা ভূঁইয়ার কাছে এবং ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমানের কাছে হেরে গেছেন।


দ্বিতীয় রাউন্ডের খেলা বুধবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়। ১৬ দাবাড়ু নকআউট পদ্ধতিতে দ্বিতীয় রাউন্ডে খেলছেন। অপরদিকে আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় অনত চৌধুরীকে, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ক্যান্ডিডেট মাস্টার মাছুম হোসেনকে, ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরীকে, আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন ফিদেমাস্টার সেখ নাসির আহমেদকে হারান।


ক্যান্ডিডেট মাস্টার অভিক সরকার আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলের সাথে ড্র করেন এবং ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলামের বিরুদ্ধে ওয়াক ওভার পান।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা