প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩১ পিএম
স্পেকট্রাম
ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে
বাংলাদেশ ন্যাশনাল কাপ দাবার চূড়ান্ত পর্বের খেলা আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) থেকে দাবা ক্রীড়া কক্ষে শুরু
হয়েছে। বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি সৈয়দ সুজাউদ্দিন আহমেদ এ প্রতিযোগিতার উদ্বোধন
করেন। নকআউট পদ্ধতিতে ৩২ দাবাড়ু এ ইভেন্টে অংশ নিয়েছেন।
প্রথম
রাউন্ডের খেলায় ১২ দাবাড়ু স্ব স্ব খেলায় জয়ী হয়ে পূর্ণ পয়েন্ট পেয়েছেন। 
এই রাউন্ডে
আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান সিয়াম চৌধুরীকে হারান।
এছাড়া আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়
ক্যান্ডিডেট মাস্টার নাসিম হোসেন ভূঁইয়াকে, ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ জিন্নাত
আক্তার শাহনাজকে, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন
তাসনিমকে, আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন মুহতাদি তাজওয়ার নাশিদকে, ফিদেমাস্টার
খন্দকার আমিনুল ইসলাম ক্যান্ডিডেট মাস্টার আজমাইন পারভেজ সায়রকে, ফিদেমাস্টার মোহাম্মদ
জাভেদ ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবুকে, 
ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ ক্যান্ডিডেট মাস্টার
সোহেল চৌধুরীকে, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ফিদেমাস্টার নোশিন আঞ্জুমকে, ক্যান্ডিডেট
মাস্টার আবু হানিফ অনত চৌধুরীকে, গোলাম মোস্তফা ভূঁইয়া স্বর্নাভো চৌধুরীকে এবং
ক্যান্ডিডেট মাস্টার মাছুম হোসেন ক্যান্ডিডেট মাস্টার সাজিদুল হককে হারান। 
রায়ান
রশিদ মুগ্ধ ফিদেমাস্টার সুব্রত বিশ্বাসের, ক্যান্ডিডেট মাস্টার যোয়ার হক প্রধান আন্তর্জাতিক
মাস্টার আবু সুফিয়ান শাকিলের, ক্যান্ডিডেট মাস্টার অভিক সরকার ফিদেমাস্টার নাইম হকের
ও ক্যান্ডিডেট মাস্টার মাহতাবউদ্দিন আহমেদ ফিদেমাস্টার সেখ নাসির আহমেদের সাথে ড্র
করেন।
আরকে/প্রবা