× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ ন্যাশনাল কাপ দাবা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৬ পিএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১৯ পিএম

বাংলাদেশ ন্যাশনাল কাপ দাবা

স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে বাংলাদেশ ন্যাশনাল কাপ দাবার চূড়ান্ত পর্বের খেলা কাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ৩টা থেকে ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হবে। নকআউট পদ্ধতিতে ৩২ দাবাড়ু এ ইভেন্টে অংশ নেবেন। এদের মধ্যে রেটিং তালিকা অনুযায়ী ১২, বাছাইপর্ব হতে ১৬ এবং ওয়াইল্ড কার্ড পেয়ে ৪ দাবাড়ু অংশ নিচ্ছেন।

অংশগ্রহণকারী খেলোয়াড়রা হলেন : আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান, আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়, ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস, আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ, ফিদেমাস্টার নাইম হক, ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ, ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ, ক্যান্ডিডেট মাস্টার সাজিদুল হক, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান, অনত চৌধুরী, স্বর্নাভো চৌধুরী, গোলাম মোস্তফা ভূঁইয়া, ক্যান্ডিডেট মাস্টার আবু হানিফ, ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, ক্যান্ডিডেট মাস্টার মাছুম হোসেন, ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী, ক্যান্ডিডেট মাস্টার মাহতাবউদ্দিন আহমেদ, ক্যান্ডিডেট মাস্টার অভিক সরকার, ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু, ক্যান্ডিডেট মাস্টার আজমাইন পারভেজ সায়র, ক্যান্ডিডেট মাস্টার যোয়ার হক প্রধান, মুহতাদি তাজওয়ার নাশিদ, রায়ান রশিদ মুগ্ধ, ফিদেমাস্টার কাজী জারিন তাসনিম, জিন্নাত আক্তার শাহনাজ, ক্যান্ডিডেট মাস্টার নাসিম হোসেন ভূঁইয়া ও সিয়াম চৌধুরী।

প্রত্যেকে তার প্রতিপক্ষের সাথে দুটি গেম খেলবে, গেমের ফলাফল ১-১ হলে, ২টি র‌্যাপিড গেম খেলবে, র‌্যাপিড গেমের ফলাফল ১-১ হলে ২টি ব্লিডজ গেম খেলবে, ব্লিডজ গেম ১-১ হলে সাডেন ডেথ পদ্ধতিতে ১ টি ব্লিডজ গেম হবে।

এ ইভেন্টে মোট তিন লাখ ২৮ হাজার টাকা অর্থ পুরস্কার দেয়া হবে। প্রত্যেকেই পুরস্কার পাবে, চ্যাম্পিয়ন এক লাখ টাকা এবং রানারআপ ৫০ হাজার টাকা পাবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা