× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুমাইয়া-আনিকার পর এবার কি শায়লা!

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪৮ পিএম

সুমাইয়া-আনিকার পর এবার কি শায়লা!

সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকীর পর এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নজরে আরেক প্রবাসী-প্রতিভাময়ী ফুটবলার শায়লা মদিনা আহমেদ। বাফুফে নারী ফুটবলে প্রবাসীদের অন্তর্ভুক্ত করার যে প্রক্রিয়া শুরু করেছে, তারই অংশ হিসেবে এবার বয়সভিত্তিক দলের জন্য ব্রিটিশ-বাংলাদেশি বংশোদ্ভুত এই ফরোয়ার্ডকে বিবেচনা করা হচ্ছে।

২০০৯ সালে জন্ম নেওয়া ১৬ বছর বয়সী শায়লা বর্তমানে ইংল্যান্ডে নিয়মিত ফুটবল খেলছেন। ২০১৫ সালের আগস্টে বড় এক মাইলফলক স্পর্শ করেন তিনি; পূর্ণ স্কলারশিপ নিয়ে যোগ দেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলার মর্যাদাপূর্ণ ‘ফাউন্ডেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামে’। এলিট পর্যায়ের খেলোয়াড় তৈরির জন্য এই একাডেমি বিশ্বজুড়ে সমাদৃত।


অ্যাস্টন ভিলায় যোগ দেওয়ার আগে শায়লা নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন নর্থহ্যাম্পটন টাউন এফসি গার্লস এলিট একাডেমিতে। ক্লাবটির অনূর্ধ-১৩ দলের হয়ে দুই মৌসুমে ১৭টি গোল এবং ২২টি অ্যাসিস্ট করেন তিনি। দুর্দান্ত এই পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ২০২০-২১ মৌসুমে তিনি নর্থহ্যাম্পটনের ‘প্লেয়ার অব দ্য ইয়ার’ নির্বাচিত হন। বাফুফে সহসভাপতি ফাহাদ করিম শায়লার অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে এখনই সিনিয়র দলে না খেলিয়ে বয়সভিত্তিক দলে সুযোগ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, ‘ইনশাআল্লাহ, শায়লা যুব দলের হয়ে বাংলাদেশে আসবে। আমরা নিয়মিত তার বাবার সঙ্গে যোগাযোগ রাখছি। সে বর্তমানে অ্যাস্টন ভিলায় স্কলারশিপে রয়েছে। গত বছর থেকেই তার পরিবারের সঙ্গে আমাদের কথা হচ্ছে।’

ফাহাদ আরও জানান, ‘আমাদের সামনে সাফ অনূর্ধ-১৭ এবং অনূর্ধ-১৯ বা ২০ টুর্নামেন্ট আছে। সবকিছু ঠিক থাকলে এই বছরই তাকে দলের সঙ্গে দেখা যেতে পারে।’

আরকে/প্রবা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা