প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪৭ পিএম
বহুল আলোচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে
ক্রীড়াঙ্গনের একাধিক প্রার্থী অংশ নিয়েছিলেন। খেলাধুলার জগতের মানুষরা ভোটের লড়াইয়ে
কেমন করেন, তা নিয়ে স্বাভাব্কিভাবেই কৌতুহলী ছিলেন ক্রীড়ামোদীরা। 
এবার সংসদ নির্বাচনে সাবেক খেলোয়াড়, সংগঠক অনেকেই প্রার্থী হয়েছিলেন। সাবেক তারকা ফুটবলার ও বাফুফের সাবেক সভাপতি মেজর হাফিজ উদ্দিন আহমেদ ভোলা-৩, মোহামেডানের গভর্নিং বডির সাবেক এই সদস্য সচিব ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১, মোহামেডানের সাবেক নীতিনির্ধারক মনিরুল হক চৌধুরী কুমিল্লা-৬, ব্রাদার্স ইউনিয়নের আহ্বায়ক ইশরাক হোসেন ঢাকা-৬, সাবেক ভলিবল খেলোয়াড় এহসানুল হক মিলন চাঁদপুর-১, মোহামেডানের সাবেক সহসভাপতি ও মনসুর স্পোর্টিং ক্লাবের দীর্ঘদিনের সভাপতি শরীফুল আলম কিশোরগঞ্জ-৬, ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ও ঢাকা আবাহনীর সাবেক পরিচালক আলী আজগর লবি খুলনা-৫, ব্যাডমিন্টন ফেডারেশনের সদস্য কামরুজ্জামান রতন মুন্সিগঞ্জ-৩, সাবেক ক্রীড়ামন্ত্রী মির্জা আব্বাস ঢাকা-৮, বাফুফের জামালপুরের কাউন্সিলর ও ক্রীড়া সংগঠক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানের ছোট ভাই ওয়ারেস আলী মামুন, ভিক্টোরিয়া ক্লাবের সভাপতি খায়রুল কবির খোকন নরসিংদী-১ আসনে জয়লাভ করেন।
আরকে/প্রবা