× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোহামেডানের এজিএম ও নির্বাচন ৯ মার্চ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩১ পিএম

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩২ পিএম

মোহামেডানের এজিএম ও নির্বাচন ৯ মার্চ

দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের চতুর্থ বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৯ মার্চ বেলা ১১টায় ঢাকা ক্লাব লিমিটেডের স্যামসন এইচ চৌধুরী সেন্টার (২য় তলা), মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সড়ক, রমনা, শাহবাগ, ঢাকায় অনুষ্ঠিত হবে।

ক্লাবের সভাপতি জেনারেল আব্দুল মুবীন, এস বি পি (অব) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ‘মোহামেডানের সম্মানিত সকল দাতা ও স্থায়ী সদস্যবৃন্দকে যথাসময়ে উক্ত বার্ষিক সাধারণ সভায় উপস্থিত হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।’

এজিএমে ৬টি আলোচ্যসূচি রাখা হয়েছে। এগুলো হচ্ছে : গত বার্ষিক সাধারণ সভার ও অতিরিক্ত সাধারণ সভার কার্যবিবরণী নিশ্চিতকরণ, পরিচালনা পর্ষদের বার্ষিক রিপোর্ট উপস্থাপন ও অনুমোদন, জুলাই ২০২০-২০২১ থেকে জুন ২০২৪-২০২৫ অর্থ বছরের আয়-ব্যয়ের নিরিক্ষীত হিসাব বিবরণী উপস্থাপন ও অনুমোদন, অডিটর নিয়োগ ও সম্মানী নির্ধারণ, সভাপতির অনুমতিক্রমে যেকোন বিষয়ের ওপর আলোচনা এবং পরিচালনা পর্ষদ গঠনে নির্বাচন অনুষ্ঠান।  

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা