প্রবা স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৪৭ এএম
৪১ বছর বয়সে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। ৩৮ বছর বয়সী সাবেক এই নাম্বার ওয়ান ইতোমধ্যে ক্যারিয়ারের শেষ প্রান্তে পৌঁছে গেছেন। সাম্প্রতিক সময়ে ফিটনেসজনিত নানা সমস্যার মুখোমুখি হয়েছেন।
২০২৪ প্যারিস অলিম্পিকে স্বর্ণপদক জয় করেন জোকোভিচ। অলিম্পিকের ফাইনালে তিনি তরুণ তারকা কার্লোস আলকারাজকে পরাজিত করেন।
২৪ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী এই তারকা জোর দিয়ে বলেছেন, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকেও তিনি নিজের দেশের প্রতিনিধিত্ব করতে চান। ২০২৮ সালের ১৪ জুলাই অলিম্পিক শুরু হলে জোকোভিচের বয়স হবে ৪১ বছর। তবুও তিনি বলেছেন, নিজের অলিম্পিক শিরোপা ধরে রাখার ইচ্ছা এখনো তার আছে।
আরকে/প্রবা