× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ ন্যাশনাল কাপ দাবা

চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে মোস্তফা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪৫ পিএম

চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে মোস্তফা

স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে স্পেকট্রাম বাংলাদেশ ন্যাশনাল কাপ দাবার প্রাথমিক পর্বে স্পোর্টস বাংলার গোলাম মোস্তফা ভূঁইয়া চ্যাম্পিয়ন হয়েছেন। মোস্তফা ৯ খেলায় সাড়ে ৭ পয়েন্ট লাভ করেন।


৭ পয়েন্ট পান তিন দাবাড়ু। টাইব্রেকিং পদ্ধতিতে মানহা’স ক্যাসেলের অনত চৌধুরী রানারআপ ও একই দলের ক্যান্ডিডেট মাস্টার সাজিদুল হক তৃতীয় এবং বাংলাদেশ পুলিশ দাবা ক্লাবের জিন্নাত আক্তার শাহনাজ চতুর্থ হন।


সাড়ে ছয় পয়েন্ট করে অর্জন করেন ১৪ দাবাড়ু। টাইব্রেকিং পদ্ধতিতে এদের মধ্যে পঞ্চম হতে ষোড়শ স্থান পেয়ে চূড়ান্ত পর্বে উন্নীত হয়েছেন। এরা হলেন : ক্যান্ডিডেট মাস্টার আবু হানিফ, ক্যান্ডিডেট মাস্টার মাহতাবউদ্দিন আহমেদ, সিয়াম চৌধুরী, ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, ক্যান্ডিডেট মাস্টার আজমাইন পারভেজ সায়র, ক্যান্ডিডেট মাস্টার মাছুম হোসেন, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান, স্বর্নাভো চৌধুরী, ক্যান্ডিডেট মাস্টার অভিক সরকার, ক্যান্ডিডেট মাস্টার যোয়ার হক প্রধান, ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী এবং ক্যান্ডিডেট মাস্টার নাসিম হোসেন ভূঁইয়া।


টাইব্রেকিংয়ে আফজাল হোসেন সাচ্চু সপ্তদশ ও ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিম অষ্টাদশ হয়ে চূড়ান্ত পর্বের নকআউট পদ্ধতি থেকে বাদ পড়েন।

রবিবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে নবম ও শেষ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। শেষ রাউন্ডের খেলায় মোস্তফা অনতকে, জিন্নাত ক্যান্ডিডেট মাস্টার শরীয়ত উল্লাহকে, সোহেল অয়ন রহমানকে, নাসিম শেখ রাশেদুল হাসানকে, অভিক মো. সোহেলকে ও ফিদেমাস্টার শরীফ হোসেন তাহমিদুল হককে হারান। সাজিদুল মাহফুজুরের সাথে, হানিফ যোয়ারের সাথে, মাহতাব স্বর্নাভোর সাথে, মাছুম আফজালের সাথে, নোশিন তাসনিমের সাথে ও আজমাইন সিয়ামের সাথে ড্র করেন।


আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে নকআউট ভিত্তিতে চূড়ান্ত পর্বের খেলা শুরু হবে। চূড়ান্ত পর্বে ৩২ দাবাড়ু অংশ নেবেন। প্রাথমিক পর্বের খেলা ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হয় এবং ১৪২ দাবাড়ু অংশ নেন।

আরকে/প্রবা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা