× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারত-ম্যাচ বয়কটে পাকিস্তানকে ধন্যবাদ জানালেন ক্রীড়া উপদেষ্টা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২২ পিএম

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩৮ পিএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বাঁয়ে, বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা ডা. আসিফ নজরুল। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বাঁয়ে, বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা ডা. আসিফ নজরুল। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয়ায় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, প্রবাসী কল্যাণ ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। 

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বৃহস্পতিবার দুপুরে তিনি এ ধন্যবাদ জানান।

পোস্টে ক্রীড়া উপদেষ্টা পাকিস্তানকে ধন্যবাদ জানিয়ে লেখেন, “পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, বাংলাদেশকে টি–টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তাঁর দেশ ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। 

“বুধবার মন্ত্রিসভার সদস্যদের তিনি বলেন, আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত”।


এর আগে, ভারতের সাম্প্রদায়িক উগ্রবাদীদের হুমকির মুখে গত ৩ জানুয়ারি মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর ২২ জানুয়ারি বিশ্বকাপের জন্য ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। আইসিসিকে অনুরোধ করা হয় ভেন্যু বদলে শ্রীলঙ্কায় ম্যাচ রাখার। তবে বাংলাদেশের অনুরোধ প্রত্যাখ্যান করে আইসিসি। বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ করে দেয় আইসিসি।

এরই ধারাবাহিকতায় বিশ্বকাপ শুরু হওয়ার মাত্র পাঁচদিন আগে পাকিস্তানের সরকার জানায়, দেশটির ক্রিকেট দল বিশ্বকাপ খেলবে বটে, তবে বয়কট করবে ভারতের বিপক্ষে পূর্ব নির্ধারিত ম্যাচ। বাংলাদেশ নিরাপত্তাজনিত আশঙ্কার কথা জানিয়ে ভারতে সফর বাতিল করার পরই প্রতিযোগিতাটি বর্জনের বিষয় বিবেচনা করতে শুরু করে পাকিস্তান। তবে কয়েকদফা আলোচনা করারা পর সীদ্ধান্ত আসে বিশ্বকাপে অংশগ্রহণ করলেও ১৫ই ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি খেলবে না পাকিস্তান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা