প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০০ পিএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২২ পিএম
রাষ্ট্রীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত, জাতীয় ভলিবল কোচ, ক্রীড়া সংগঠক, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি ও বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সিনিয়র সদস্য মোস্তাফা কামাল (৮৮) মারা গেছেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। রবিবার ভোর রাতে নিজ বাসা শান্তিনগরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন কিডনিসহ অন্যান্য শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা রেখে গেছেন।
মোস্তফা কামালের নামাজে জানাজা রবিবার বাদ যোহর শান্তিনগর ইস্টার্ন প্লাস শপিং মল জামে মসজিদে এবং দ্বিতীয় জানাজা বেলা আড়াইটায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে তাঁর মরদেহ দাফন করা হয় রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে।
আরকে/প্রবা