× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্লাব নটরডেমিয়ান্সের ব্যাডমিন্টন দ্বৈত

চ্যাম্পিয়ন ’৯৪ ব্যাচের নাদের-মামুন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৬ পিএম

চ্যাম্পিয়ন ’৯৪ ব্যাচের নাদের-মামুন

উৎসবমুখর পরিবেশে গত শনিবার (৩১ জানুয়ারি) সম্পন্ন হয়েছে ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেড (সিএনবিএল) আয়োজিত দিনব্যাপী ব্যাডমিন্টন প্রতিযোগিতা। রাজধানীর পূর্বাচল সংলগ্ন বসুন্ধরা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত এই ক্রীড়া উৎসবে ক্লাবের বিভিন্ন ব্যাচের নটরডেমিয়ানরা অংশগ্রহণ করেন।

এনআরবি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবং নটরডেম কলেজ ২০০২ ব্যাচের সক্রিয় সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্টে মোট ২৮টি দলে বিভক্ত হয়ে ৫৬ শাটলার অংশ নেন। ডাবলস ফরম্যাটে অনুষ্ঠিত প্রতিযোগিতায় শুরু থেকেই খেলোয়াড়দের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও উত্তেজনা।

চূড়ান্ত পর্বের খেলা শেষে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ‘৯৪ ব্যাচের আবু নাদের আল মোকাদ্দেস ও মোহাম্মদ মামুনুর রশীদ জুটি। রানার্সআপ হন ‘৯৬ ব্যাচের সাদিকুর রহমান ও ’৯৭ ব্যাচের শফিকুল ইসলাম অন্তু জুটি।

প্রতিযোগিতার উদ্বোধন করেন ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘এ ধরনের ক্রীড়া আয়োজন ক্লাবের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং সুস্থ জীবনধারা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নটরডেমিয়ানদের এই মিলনমেলা আমাদের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংকের হেড অব ব্রাঞ্চ ব্যাংকিং তৌফিকুল আলম চৌধুরী, ক্লাবের ইসি (স্পোর্টস) আবু সালেহ মো. সায়েম এবং ইসি সদস্যদের মধ্যে আরিফ চৌধুরী, কাজি মো. মাহাবুবুল হক ও মল্লিক নজরুল ইসলামসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

সফল ও সুশৃঙ্খলভাবে পুরো আয়োজন সম্পন্ন হওয়ায় ক্লাব কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সঙ্গে বর্তমান কার্যনির্বাহী কমিটি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে নিয়মিত ক্রীড়া ও সামাজিক কার্যক্রম আয়োজনের প্রত্যয় ব্যক্ত করে।

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা