প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬ ২১:০৬ পিএম
রিয়াল মাদ্রিদকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফে উঠেছিল বেনফিকা। এবার প্লে-অফের ড্র দুই দলকে আবারও মুখোমুখি করে দিয়েছে। আসছে ফেব্রুয়ারিতে হোসে মরিনহোর বেনফিকার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।
এদিকে
বর্তমান চ্যাম্পিয়ন লিগ ওয়ানের জায়ান্ট পিএসজি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে নিজেদের লিগের
দল মোনাকোকে। দুই লেগের প্লে-অফে প্রথম লেগের ম্যাচগুলো হবে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি।
দ্বিতীয় লেগের ম্যাচ হবে ২৪ ও ২৫ ফেব্রুয়ারি।
শেষ ষোলোর প্লে–অফে মুখোমুখি যারা : বেনফিকা-রিয়াল মাদ্রিদ, মোনাকো-পিএসজি, ডর্টমুন্ড-আটলান্টা, বোদো/গ্লিমট-ইন্টার মিলান, গালাতাসারাই-জুভেন্টাস, কারাবাগ-নিউক্যাসল, ক্লাব ব্রুজ-অ্যাটলেটিকো মাদ্রিদ
আরকে/প্রবা