× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৮২ বছরের রানী হামিদের নৈপুণ্যে শিরোপা আনসারের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬ ২১:০৩ পিএম

৮২ বছরের রানী হামিদের নৈপুণ্যে শিরোপা আনসারের

মহিলা দাবা লিগে ৮২ বছর বয়সী কিংবদন্তি রানী হামিদের অসামান্য নৈপুণ্যে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই আসরে ৭ খেলায় ১৩ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করে দলটি। সমান ১৩ পয়েন্ট পেলেও গেম পয়েন্টে পিছিয়ে থাকায় রানার্সআপ হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। 

লিগ শেষে বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং বাংলাদেশ নৌবাহিনী- উভয় দলের ম্যাচ পয়েন্ট সমান হওয়ায় গেম পয়েন্টের ওপর ভিত্তি করে স্থান নির্ধারণ করা হয়। এতে ২৪ গেম পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয় আনসার। অন্যদিকে ২২.৫ গেম পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় নৌবাহিনীকে। ১০ পয়েন্ট নিয়ে লিগে তৃতীয় হয়েছে বাংলাদেশ পুলিশ। 

চ্যাম্পিয়ন দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রবীণ আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ। তিনি তার খেলা ম্যাচগুলোতে জয় ও ড্রয়ের মাধ্যমে দলকে শিরোপার পথে এগিয়ে নেন। আনসারের হয়ে লিগে আরও অংশ নেন ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো, আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন, ফিদেমাস্টার জান্নাতুল ফেরদৌস, ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরী ও ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা। 

ব্যক্তিগত নৈপুণ্যের ভিত্তিতে বোর্ড পুরস্কার জিতেছেন ১ম বোর্ড: তনিমা পারভীন (পুলিশ), ২য় বোর্ড: নুশরাত জাহান আলো (আনসার), ৩য় বোর্ড: নোশিন আঞ্জুম (নৌবাহিনী), ৪র্থ বোর্ড: জান্নাতুল ফেরদৌস (আনসার), অতিরিক্ত-১: কাজী জারিন তাসনিম (নৌবাহিনী), অতিরিক্ত-২: ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা (আনসার)। 

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা