× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সালাউদ্দিনের যে স্বপ্ন পূরণ হলো ...

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬ ২২:৫৭ পিএম

সালাউদ্দিনের যে স্বপ্ন পূরণ হলো ...

নেপাল ও ভুটান ম্যাচ দিয়ে বিকেলে শেষ হয়েছে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ। রবিবার (২৫ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচ ছিল বাংলাদেশ ও মালদ্বীপের। ওই ম্যাচে বাংলাদেশ ১৪-২ গোলের বিশাল ব্যবধানে জিতে শিরোপা নিশ্চিত করে। শেষ ম্যাচের পর অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।


সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি কাজী মো. সালাউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে ঐতিহাসিক এই ট্রফি তুলে দিয়েছেন। একই সাথে তিনি সাবিনার গলায় পরিয়ে দেন স্বর্ণপদক।


একসময় দীর্ঘ ১৬ বছর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি ছিলেন সালাউদ্দিন। সভাপতি থাকাকালীন তিনি প্রায়ই বলতেন, ‘আমার একটা ড্রিম আছে। আর সেটা হলো, বাংলাদেশ দল সাফের ফাইনাল খেলবে এবং শিরোপা জিতবে। আর ফাইনালের সাফ প্রেসিডেন্ট ও প্রধান অতিথি হিসেবে আমি বাংলাদেশ দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফিটা তুলে দেব।’


কিন্তু বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দল সালাউদ্দিনের এই স্বপ্ন পূরণ করতে পারেনি। তারা কখনো ফাইনালেই উঠতে পারেনি! তবে নারী দল ২০২২ ও ২০২৪ সালে সাফে টানা দু’বার চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু কোনোবারই মঞ্চে উপস্থিত ছিলেন না সালাউদ্দিন। তবে এবার ছিলেন, তবে ফুটবলে নয়, ফুটসালের মঞ্চে। তবে সাফের মঞ্চ, এটাই সালাউদ্দিনের চিত্তসুখের কারণ।


পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাফুফে সদস্য এবং নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ, সাফের অন্য কর্মকর্তা এবং থাইল্যান্ড ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সাফের প্রথম এই আসরে রানার্সআপ হয়ে রৌপ্য পদক পেয়েছে ভারত। তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছে নেপাল। ব্যক্তিগত পারফরম্যান্সের কোনো পুরস্কার ছিল না। বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন টুর্নামেন্টে সবচেয়ে বেশি ১৪ গোল করেন।


আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা