প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬ ২২:২৫ পিএম
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর জাপানের আইচি ও নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস হকির বাছাই পর্ব হবে মার্চ-এপ্রিলে। ছেলেদের বাছাই পর্ব হবে ওমানের মাসকাটে ২৫ মার্চ থেকে ৫ এপ্রিল এবং মেয়েদের বাছাই পর্ব হবে ইন্দোনেশিয়ার জাকার্তায় ২০ থেকে ৩০ এপ্রিল।
বাংলাদেশ
হকি ফেডারেশন (বাহফে) এবার পুরুষ-নারী দুই বিভাগে এশিয়ান গেমসে দল পাঠানোর পরিকল্পনা
হিসেবে বাছাইয়ে অংশ নেওয়ার পরিকল্পনা করেছিল। এই প্রথমবারের মতো নারী জাতীয় দল গঠন
করার পরিকল্পনার কথা শুনে আনন্দের জোয়ার বয়েছিল হকির মেয়েদের মধ্যে। তবে ফেডারেশন হয়তো
সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে যাচ্ছে। কারণটা আর্থিক সঙ্কট।
আরকে/প্রবা