প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬ ২০:২২ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬ ২০:২৩ পিএম
বাংলাদেশ দাবা
ফেডারেশনের
আয়োজনে শনিবার (২৪ জানুয়ারি) মহিলা দাবা
লিগের
দ্বিতীয়
রাউন্ডের
খেলা
শেষে
বাংলাদেশ
নৌবাহিনী
ও
বাংলাদেশ
আনসার
ও
ভিডিপি
পূর্ণ
৪
পয়েন্ট
নিয়ে
পয়েন্ট
তালিকায়
যুগ্মভাবে
শীর্ষে
রয়েছে।
চারটি
দল
দুই
পয়েন্ট
নিয়ে
মিলিতভাবে
দ্বিতীয়
স্থানে
রয়েছে।
দলগুলো
হলো :
বাংলাদেশ
পুলিশ,
মানহা’স
ক্যাসেল,
পন
পাওয়ার
চেস
ক্লাব
ও
উত্তরা
সেন্ট্রাল
চেস
ক্লাব।
বাংলাদেশ
দাবা
ফেডারেশনের
ক্রীড়া
কক্ষে
অনুষ্ঠিত
দ্বিতীয়
রাউন্ডের
খেলায়
নৌবাহিনী
৪-০
গেম
পয়েন্টে
উত্তরা
সেন্ট্রাল
চেস
ক্লাবকে হারায়। নৌবাহিনীর পক্ষে ক্যান্ডিডেট
মাস্টার
ওয়ালিজা
আহমেদ,
ফিদেমাস্টার
নোশিন
আঞ্জুম,
ফিদেমাস্টার
ওয়ারসিয়া
খুশবু
ও
ক্যান্ডিডেট
মাস্টার
কাজী
জারিন
তাসনিম
যথাক্রমে
উত্তরা
সেন্ট্রাল
চেস
ক্লাবের
তৃনা
দেবনাথ,
শামীমা
আক্তার
মুক্তা,
খন্দকার
আনিসা
আমিন
ও
নুশরাত
হাসান
নাবাকে
হারান।
আনসার
৩-১
গেম
পয়েন্টে
পন
পাওয়ার
চেস
ক্লাবকে হারায়। আনসারের পক্ষে ক্যান্ডিডেট
মাস্টার
নুশরাত
জাহান
আলো
ও
ক্যান্ডিডেট
মাস্টার
নীলাভা
চৌধুরী
যথাক্রমে
পন
পাওয়ার
চেস
ক্লাবের
জিন্নাত
আক্তার
শাহনাজ
ও
মাহজাবিন
ইসলামকে
হারান। পন
পাওয়ার
চেস
ক্লাবের
জান্নাতুল
প্রীতি
ও
ক্যান্ডিডেট
মাস্টার
ওয়ারিসা
হায়দার
যথাক্রমে
আনসারের
আন্তর্জাতিক
মাস্টার
শারমীন
সুলতানা
শিরিন
ও
ফিদেমাস্টার
জান্নাতুল
ফেরদৌসের
সাথে
ড্র
করেন।
পুলিশ ৪-০
গেম
পয়েন্টে
ঢাকা
বিশ্ববিদ্যালয় দাবা ক্লাব টিমকে হারায়। পুলিশ দাবা ক্লাবের
পক্ষে
ফিদেমাস্টার
তনিমা
পারভীন,
ফিদেমাস্টার
নাজরানা
খান
ইভা,
ক্যান্ডিডেট
মাস্টার
ইশরাত
জাহান
দিবা
ও
তাবাসসুম
সাদিয়া
শাহজাহান
যথাক্রমে
ঢাকা
বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবের রাইসা
ইয়াসমিন,
ফারহানা
আক্তার
রেশমা,
নিঝুম
বান্দ
ও
নাফিসা
মোকাররামাকে
হারান। 
মানহা’স
ক্যাসেল
২.৫-১.৫
গেম
পয়েন্টে
সাউথ
পয়েন্ট
স্পোর্টস
ক্লাবকে
হারায়। মানহা’স
ক্যাসেলের
পক্ষে
কিশোয়ারা
সাজরিন
ইভানা
ও
নুশরাত
জাহান
লিজা
যথাক্রমে
সাউথ
পয়েন্ট
স্পোর্টস
ক্লাবের
রায়েহা
আফসিন
ও
জোয়েনা
মেহবিশকে
হারায়। সাউথ
পয়েন্ট
স্পোর্টস
ক্লাবের
তাসনিয়া
তারান্নুম
অর্পা
মানহা’স
ক্যাসেলের
আফরিন
জাহান
মুনিয়াকে হারান। সাউথ পয়েন্ট স্পোর্টস
ক্লাবের
সিদরাতুল
মুনতাহা
মানহা’স
ক্যাসেলে
জারিন
তাসনিমের
সাথে
ড্র
করেন।
আরকে/প্রবা‘