× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল ইতিহাসে শরিফুলের রেকর্ড

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬ ২০:৫২ পিএম

বিপিএল ইতিহাসে শরিফুলের রেকর্ড

ইনিংসের বাকি একটি বল। রেকর্ড গড়তে শরিফুল ইসলামের প্রয়োজন ১টিই উইকেট। শর্ট বলে পুল করার চেষ্টা করলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু টাইমিং হলো না। শর্ট মিড উইকেটের দিকে দৌড়ে নিজের বলে নিজেই ক্যাচ নিলেন শরিফুল। একইসঙ্গে গড়লেন রেকর্ড

এবারের বিপিএলের শরিফুলের এটি ২৬তম উইকেট। বিপিএলের এক টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেটের রেকর্ড এটি। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবারের ফাইনাল ম্যাচে ২ উইকেট নিয়ে রেকর্ডটি নিজের করেছেন শরিফুল।

বিপিএলের গত আসরে দুর্বার রাজশাহীর হয়ে ১২ ম্যাচে ২৫ উইকেট নিয়েছিলেন তাসকিন আহমেদ। কিন্তু বেশি দিন রেকর্ডের মালিক থাকতে পারলেন না বাংলাদেশের অভিজ্ঞ পেসার। পরের আসরেই তাকে দুইয়ে ঠেলে দিলেন তরুণ বাঁহাতি পেসার।

এবারের আসরে শরিফুলের সেরা বোলিং ৯ রানে ৫ উইকেট। নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে আগুনঝরা বোলিংয়ে ৫ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই পেসার। এছাড়া রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ভিন্ন তিন ম্যাচে ৩টি করে উইকেট নিয়েছিলেন তিনি।

বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেটের তালিকায় তিন নম্বরে আছেন সাকিব আল হাসান। ২০১৯ সালে ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৫ ইনিংসে ২৩ উইকেট নিয়েছিলেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার।

বিপিএলের প্রতি আসরে সর্বোচ্চ উইকেট শিকারি

১. ইলিয়াস সানি (ঢাকা গ্ল্যাডিয়েটরস) - ১২ ম্যাচে ১৭ উইকেট, সেরা বোলিং ১৭ রানে ৩ উইকেট (প্রথম আসর)

২. আলফনসো থমাস (ঢাকা গ্ল্যাডিয়েটরস) - ১২ ম্যাচে ২০ উইকেট, সেরা বোলিং ১৯ রানে ৩ উইকেট (দ্বিতীয় আসর)

৩. কেভন কুপার (বরিশাল বুলস) - ৯ ম্যাচে ২২ উইকেট, সেরা বোলিং ১৫ রানে ৫ উইকেট (তৃতীয় আসর)

৪. ডোয়াইন ব্রাভো (ঢাকা ডায়নামাইটস) - ১৩ ম্যাচে ২১ উইকেট, সেরা বোলিং ১০ রানে ৩ উইকেট (চতুর্থ আসর)

৫. সাকিব আল হাসান (ঢাকা ডায়নামাইটস) - ১৩ ম্যাচে ২২ উইকেট, সেরা বোলিং ১৬ রানে ৫ উইকেট (পঞ্চম আসর)

৬. সাকিব আল হাসান (ঢাকা ডায়নামাইটস) - ১৫ ম্যাচে ২৩ উইকেট, সেরা বোলিং ১৬ রানে ৪ উইকেট (ষষ্ঠ আসর)

৭. মোস্তাফিজুর রহমান (রংপুর রেঞ্জার্স) - ১২ ম্যাচে ২০ উইকেট, সেরা বোলিং ১০ রানে ৩ উইকেট (সপ্তম আসর)

৮. মোস্তাফিজুর রহমান (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) - ১১ ম্যাচে ১৯ উইকেট, সেরা বোলিং ২৭ রানে ৫ উইকেট (অষ্টম আসর)

৯. তানভির ইসলাম (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) - ১২ ম্যাচে ১৭ উইকেট, সেরা বোলিং ৩৩ রানে ৪ উইকেট (নবম আসর)

১০. শরিফুল ইসলাম (দুর্দান্ত ঢাকা) - ১২ ম্যাচে ২২ উইকেট, সেরা বোলিং ২৪ রানে ৪ উইকেট (দশম আসর)

১১. তাসকিন আহমেদ (দুর্বার রাজশাহী) - ১২ ম্যাচে ২৫ উইকেট, সেরা বোলিং ১৯ রানে ৭ উইকেট (একাদশ আসর) 

১২. শরিফুল ইসলাম (রাজশাহী ওয়ারিয়র্স) - ১২ ম্যাচে ২৬ উইকেট, সেরা বোলিং ৯ রানে ৫ উইকেট (দ্বাদশ আসর)

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা