বিপিএল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬ ২০:০৮ পিএম
তানজিদ তামিম
বিপিএল ফাইনাল ম্যাচে শতক হাকালেন তানজিদ তামিম। ১৯তম ওভারের তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে তিন অঙ্কে পৌঁছেছেন তানজিদ হাসান। ৬১ বলে সেঞ্চুরি! বিপিএলে এটি তাঁর তৃতীয় সেঞ্চুরি। বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে বিপিএলে সর্বোচ্চ।
এদিকে বিশতম ওভারের শেষ বলে শরীফুলের বলে তাঁরই হাতে ক্যাচ দিয়েছে নাজমুল হোসেন। তবে তার আগের পাঁচ বলে এক চার ও তিনটি ডাবলসে তুলেছেন ১০ রান।
রাজশাহীর ইনিংস শেষ হয়েছে ৪ উইকেটে ১৭৪ রানে।