প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬ ১৯:১৫ পিএম
ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক ফুটবলার ও কর্মকর্তাদের উদ্যোগে ২৩, ২৪ ও ২৫ জানুয়ারি বাফুফে আর্টিফিসিয়াল টার্ফ, মতিঝিল এজিবি কলোনি মাঠ ও শাহজাহানপুর মাঠে তিনটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’ খ্যাত মোহামেডানের সাবেক তারকা ফুটবলার, ক্রিকেটার ও হকির সাবেক তারকা খেলোয়াড়সহ অন্যান্য খেলার সাবেক তারকার ক্রীড়াবিদরা এই ম্যাচগুলোতে উপস্থিত থাকবেন।
প্রতিটি ম্যাচেই উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ক্রীড়া সংগঠক মির্জা আব্বাস। পরশু শুক্রবার বাফুফে টার্ফে বিকেল ৩টায় প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে।
আরকে/প্রবা