প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬ ২৩:০৫ পিএম
সাফ
ফুটসাল চ্যাম্পিয়নশিপে প্রথম আসরে নারীদের বিভাগে বাংলাদেশের দাপট চলছেই। ভারতকে হারানোর
পর ভুটানের সঙ্গে ড্র। সোমবার (১৯ জানুয়ারি) তৃতীয় ম্যাচে নেপালকে উড়িয়ে দিয়েছে বাংলার বাঘিনীরা।
হিমালয়ের দেশ নেপালকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা।
থাইল্যান্ডের
ব্যাংককের থাইল্যান্ডের ব্যাংককে ননথাবুরি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণ শাণাতে থাকে লাল-সবুজ
বাহিনী। তবে কাঙ্খিত প্রথম গোলের দেখা পেতে একটু সময় নেয় তারা।
৫
মিনিটে সুমাইয়ার পাসে সাবিনা ফাঁকায় থেকে পা ছোঁয়াতে পারেননি। ১৩ মিনিটে গোল করে এগিয়ে
যায় বাংলাদেশ। কৃষ্ণা রানী সরকারের পাসে অধিনায়ক সাবিনা খাতুন প্রতিপক্ষ আগুয়ান গোলরক্ষককে
কাটিয়ে বক্সের বাইরে থেকে চমৎকারভাবে গোল করেন (১-০)।
১৮
মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। প্রতিপক্ষের এক ডিফেন্ডারের পায়ে ফাঁক দিয়ে বল
বের করে নিয়ে বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে কৃষ্ণা পুরো দলকে আবারও আনন্দের
উপলক্ষ এনে দেন (২-০)।
নেপালও
আক্রমণ করে সুযোগ পেলেই। কিন্তু তাদের সব প্রচেষ্টা নসাৎ করে দেন বাংলাদেশ গোলরক্ষক স্বপ্না আক্তার ঝিলি।
বিরতির
পর এক ৩৩ মিনিটে বাংলাদেশকে তৃতীয় গোল উপহার দেন লিপি আক্তার। নেপাল গোলরক্ষক পরিবর্তন
করেও ফায়দা নিতে পারেনি। মাতসুশিমা সুমাইয়ার দারুণ এক অ্যাসিস্টে লিপি জায়গা তৈরি করে
নিয়ে প্রতিপক্ষ গোলরক্ষকের পাশ দিয়ে জোরালে শটে লক্ষ্যভেদ করেন। সেই সঙ্গে নিজ দলের
জয়ও নিশ্চিত করেন (৩-০)।
খেলার
শেষ দিকে নেপালের সাবিত্রী ও মানিষাদের আক্রমণ রুখে দিয়ে গোলরক্ষক ঝিলি নিজের মুন্সিয়ানা
আবারও প্রদর্শন করেন।
কাল
বুধবার লিগ পর্বে চতুর্থ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে পাকিস্তানের। তিন ম্যাচ শেষে
দুই জয় এক ড্রয়েসাঈদ খোদারাহমির শিষ্যদের সংগ্রহ ৭ পয়েন্ট। নিজেদের প্রথম ম্যাচে ভারতকে
৩-১ গোলে হারালেও বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ড্র করেছিল ভুটানের সঙ্গে (৩-৩)। ফাইনাল
না থাকায় সাত দলের লড়াই শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল জিতবে শিরোপা।
ম্যাচ
শেষে বাংলাদেশের দুই ফরোয়ার্ড কথা বলেন। লিপি আক্তার বলেন, ‘আমরা নেপালের সঙ্গে ম্যাচটা
জিতেছি, আলহামদুলিল্লাহ, আমরা অনেক আনন্দিত। আমরা ম্যাচ বিই ম্যাচ উইন হতে চাই। আমরা
সবার কাছে দোয়া চাই, যাতে পরবর্তী ম্যাচগুলোও জিততে পারি।’
কৃষ্ণা
রানী সরকার বলেন, ‘প্রথমেই ধন্যবাদ জানাব সৃষ্টিকর্তা, আজকে খেলায় জেতার জন্য। প্রথম
দুই ম্যাচে গোল না পেলেও আজকের ম্যাচে গোল পেয়েছি, গোল করিয়েছি। এজন্য ভালো লাগছে।
আমাদের টিমওয়ার্ক ও টিম বন্ডিংটা অনেক ভালো ছিল। দলের সবাই সুস্থ আছে। পরের ম্যাচে
আরও ভালো খেলতে চাই। সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন।’
আরকে/প্রবা