প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬ ২২:৫৮ পিএম
সোমবার (১৯ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে আসন্ন জাতীয় নির্বাচনকে
সামনে রেখে ‘বাংলাদেশ ফুটবল লিগ’ এবং ‘ফেডারেশন কাপ’-এর খেলাগুলো আপাতত স্থগিত করা
হয়েছে।
বাফুফে আরও জানিয়েছে এই দু’টি আসর পেছানোর অন্যতম কারণ হচ্ছে বিভিন্ন ফুটবল
ক্লাব এবং আইন শৃঙ্খলা বাহিনীর অনুরোধ। বাফুফে খুব শিগগীরই প্রতিযোগিতা দু’টির নতুন
সূচি জানিয়ে দেবে। উল্লেখ্য, আগামী ৩ ফেব্রুয়ারি থেকে লিগের এবং ৬ ফেব্রুয়ারি থেকে
ফেডারেশন কাপের খেলা শুরু হওয়ার কথা ছিল দেশের বিভিন্ন ভেন্যুতে।
আরকে/প্রবা