× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকাকে হারিয়ে জোনাল চ্যাম্পিয়ন রাজবাড়ী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬ ২০:১৮ পিএম

ঢাকাকে হারিয়ে জোনাল চ্যাম্পিয়ন রাজবাড়ী

অনূর্ধ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর জোন ফাইনাল অনুষ্ঠিত হয়েছে রবিবার (১৮ জানুয়ারি)। রাজবাড়ী জেলা স্টেডিয়ামে ফাইনালে ঢাকার মুখোমুখি হয় রাজবাড়ী। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় শেষ হয় ম্যাচটি। পরে টাইব্রেকারে ৫-৪ গোলে ঢাকাতে হারিয়ে জোনাল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রাজবাড়ী জেলা দল।

ম্যাচে প্রথম গোল করে ঢাকা জেলা দল। তবে রাজবাড়ী দ্রুত ঘুরে দাঁড়িয়ে সমতা ফেরায় এবং নির্ধারিত সময় পর্যন্ত দুই দলই আর কোনো গোল করতে পারেনি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে রাজবাড়ী দল দৃঢ়তা ও দক্ষতার পরিচয় দিয়ে জয় নিশ্চিত করে।

ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য রাজবাড়ী দলের ১০ নম্বর জার্সিধারী শাহিন ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন। ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কমিটির সদস্য ছাইদ হাসান কানন।


আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা