× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওমানে কিষোয়ান স্পোর্টিং ক্লাবের যাত্রা

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬ ১৪:৫৮ পিএম

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬ ১৫:১৪ পিএম

ওমানের রাজধানী মাস্কাটে ১২ জানুয়ারি কিষোয়ান স্পোর্টিং ক্লাবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ছবি: সংগৃহীত

ওমানের রাজধানী মাস্কাটে ১২ জানুয়ারি কিষোয়ান স্পোর্টিং ক্লাবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ছবি: সংগৃহীত

নতুন জার্সি উন্মোচনের মধ্য দিয়ে ওমানের রাজধানী মাস্কাটে কিষোয়ান স্পোর্টিং ক্লাবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে গত ১২ জানুয়ারি আল-খোই এলাকার মাথারা ফুড প্যালেসে এক অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবটির যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানের আয়োজকেরা জানান, বাংলাদেশে দীর্ঘদিন ধরে সফলতার সঙ্গে ক্রীড়াঙ্গনে নেতৃত্ব দিয়ে আসা কিষোয়ান স্পোর্টিং ক্লাব বিডি এবার প্রবাসী ক্রীড়াঙ্গনে তাদের কার্যক্রম সম্প্রসারণ করল।

এই উদ্যোগ প্রবাসী বাংলাদেশি খেলোয়াড়দের জন্য একটি সংগঠিত ও মানসম্মত প্ল্যাটফর্ম তৈরি করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ক্লাবের ওমান শাখার ক্যাপ্টেন আরিফ খানের সভাপতিত্বে এবং মোহাম্মদ তারেকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হামিরিয়া একাদশের ম্যানেজার জসিম উদ্দিন। এছাড়া ফারবী মনি, ওমর ফারুকসহ প্রবাসী ক্রীড়াঙ্গনের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, জীবন ও জীবিকার তাগিদে প্রবাসে এসে অনেক প্রতিভাবান খেলোয়াড় নিয়মিত খেলাধুলা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। সঠিক পৃষ্ঠপোষকতা ও সংগঠিত ক্লাব ব্যবস্থাপনার অভাবে তারা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছেন না। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে প্রবাসী খেলোয়াড়দের পাশে দাঁড়ানো, তাদের প্রতিভা বিকাশে সহায়তা করা এবং দেশের সুনাম অক্ষুণ্ন রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছে কিষোয়ান স্পোর্টিং ক্লাব বিডি।

অনুষ্ঠানের শেষ পর্বে কেক কাটার মাধ্যমে ওমানে ক্লাবটির আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করা হয়। ভবিষ্যতে সবার সহযোগিতায় প্রবাসী ক্রীড়াঙ্গনে ক্লাবটির কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন ক্লাব সংশ্লিষ্টরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা