× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মালদ্বীপ ফুটসাল শেখালো বাংলাদেশকে!

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬ ২২:৫২ পিএম

মালদ্বীপ ফুটসাল শেখালো বাংলাদেশকে!

থাইল্যান্ডের ব্যাংককে চলমান নারী ও পুরুষ সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে শুক্রবার (১৬ জানুয়ারি) পুরুষদের ইভেন্টে কঠিন দিনের মুখে পড়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ৬১ গোলের বড় ব্যবধানে হেরেছে লালসবুজের দল।

ম্যাচের শুরু থেকেই মালদ্বীপের আধিপত্য স্পষ্ট ছিল। প্রথমার্ধেই চারটি গোল করে এগিয়ে যায় তারা। বিরতির ঠিক আগে বাংলাদেশ একটি গোল শোধ দেয়। দ্বিতীয়ার্ধে তুলনামূলকভাবে গোছানো ফুটবল খেললেও বাংলাদেশকে আরও দুইবার বল কুড়াতে হয় জাল থেকে। কয়েকটি সুযোগ তৈরি হলেও ব্যবধান কমানোর মতো কার্যকর ফিনিশিং দেখা যায়নি।

এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে দারুণ লড়াই করেছিল বাংলাদেশ। ম্যাচে প্রথমে দুই গোলে এগিয়ে গেলেও ভারত সমতায় ফেরে। দ্বিতীয়ার্ধে দুই দফা লিড নিলেও বাংলাদেশ পাল্টা দুই গোল করে ম্যাচটি ৪৪ ড্রয়ে শেষ করে এক পয়েন্ট আদায় করে নেয়। তবে মালদ্বীপের বিপক্ষে সেই ছন্দ ধরে রাখা সম্ভব হয়নি। ফুটসালে অত্যন্ত অভিজ্ঞ মালদ্বীপে মালে শহরে সন্ধ্যার পর বিনোদনের অংশ হিসেবেই নিয়মিত ফুটসাল খেলা হয়, যা তাদের বাড়তি সুবিধা দিয়েছে।

দুটি ম্যাচ খেলে পুরুষ দল এখনো জয়ের মুখ দেখেনি। তবে নারী দল শুরুটা করেছে জয়ের মধ্য দিয়ে। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ৩১ গোলে জয় পায় বাংলাদেশ। অধিনায়ক সাবিনা খাতুন করেন দুটি গোল, বাকি গোলটি আসে সুমাইয়ার পা থেকে। আগামীকাল ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী দল।

নারী ও পুরুষদুই বিভাগেই সাফের ছয়টি দেশ অংশ নিচ্ছে। লিগ পদ্ধতিতে প্রতিটি দল পাঁচটি করে ম্যাচ খেলবে, আর সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই হবে চ্যাম্পিয়ন।

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা