× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খই খইয়ের দ্বিমুকুট, পুরুষে সেরা হৃদয়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬ ২০:৩৫ পিএম

খই খইয়ের দ্বিমুকুট, পুরুষে সেরা হৃদয়

আগের দিন বালিকা এককে চ্যাম্পিয়ন হয়েছেন। এবার নারী এককেও সেরার  হলেন খই খই সাই মারমা। ৪০তম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ‘দ্বিমুকুট’ জিতলেন বিকেএসপির এই খেলোয়াড়।

শুক্রবার (১৬ জানুয়ারি) পল্টনের শহীদ তাজউদ্দিন আহমদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন সাদিয়া ইসলাম মৌকে ৩-০ সেটে সহজেই হারিয়ে দেন খই খই। ডাবল ক্রাইন করায়ত্ত্ব করে গত আসরের আক্ষেপ ঘোঁচালেন তিনি। জয়ের পর খই খই বলেন, ‘খুবই ভালো লাগছে। কারণ আগেরবারও টার্গেট ছিল ২০২৩ সালে সিনিয়র এবং জুনিয়র দুটিতেই চ্যাম্পিয়ন হওয়া, কিন্তু পারিনি। তার (মৌ) বিপক্ষেই কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছিলাম। তো এবার দলগত লড়াইয়ে তার কাছে হেরে গিয়েছিলাম বলে একটু সংশয় ছিল এককে জিততে পারব কি না। তাও চেষ্টা করেছি আক্রমাণত্মক খেলে তাকে চাপে রাখতে।’

২০২৫ সালের নভেম্বরে ইসলামিক সলিডারিটি গেমসে মিশ্র দ্বৈতে রুপা জেতেন খই খই। টেবিল টেনিসে বাংলাদেশের ইতিহাসে এটাই সেরা সাফল্য। ঘরোয়া টুর্নামেন্টেও নিজেকে প্রতিনিয়ত ছাড়িয়ে যাচ্ছেন খই খই, ‘এবার মোট ৮টি ইভেন্টে অংশ নিয়ে ৬টি সোনা, ১টি রুপা এবং ১টি ব্রোঞ্জপদক পেয়েছি। ভবিষ্যতে চ্যাম্পিয়ন হওয়া যত কঠিন, শিরোপা ধরে রাখা তো আরও কঠিন। তবে চেষ্টা করব প্রতিটি টুর্নামেন্টে চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে।’

পুরুষ এককে গতবারের চ্যাম্পিয়ন রামহিম লিয়ন বমকে ৩-১ সেটে হারিয়ে সেরা হয়েছেন মুহতাসিন আহমেদ হৃদয়। এ নিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন হলেন তিনি, ‘অনেক দিনের পরিশ্রমে সফল হয়েছি, এই জন্য আরও বেশি আনন্দিত। আমার ভবিষ্যত পরিকল্পনা এখন এশিয়ান গেমস। সামনে এশিয়ান গেমসের ক্যাম্প হয়তো বা করা হবে। চেষ্টা করব সেখানে ভালো কিছু করার।’

সব মিলিয়ে এই আসরে ১৪টি ইভেন্টের মধ্যে বিকেএসপি ৯টি, আনসার ও ভিডিপি ৩টি এবং সেনাবাহিনী দুটিতে চ্যাম্পিয়ন হয়েছে।

আরকে/প্রবা 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা