× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোহানকে সরিয়ে লিটনকে অধিনায়ক করল রংপুর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬ ২০:২৮ পিএম

সোহানকে সরিয়ে লিটনকে অধিনায়ক করল রংপুর

বিপিএলের মাঝপথে অধিনায়ক নুরুল হাসান সোহানকে সরিয়ে দিয়েছে রংপুর রাইডার্স। টুর্নামেন্টের বাকি অংশের জন্য দলটির নতুন অধিনায়ক হয়েছেন লিটন দাস। নুরুল হাসান সোহানের জায়গায় দায়িত্ব পেয়েছেন তিনি। 

শুক্রবার (১৬ জানুয়ারি) মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের একাডেমি মাঠে দলের অনুশীলনের পর বিষয়টি নিশ্চিত করেন প্রধান কোচ মিকি আর্থার। তিনি বলেন, এ সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল। বাংলাদেশের ক্রিকেটে লিটনের অবস্থান এবং ড্রেসিংরুমে তার প্রভাবের কথা মাথায় রাখা হয়েছে। 

মিকি আর্থার বলেন, ‘কারণ সে জাতীয় দলের অধিনায়ক, তাই সিদ্ধান্তটা সহজ। আমি লিটন যেভাবে ক্রিকেট খেলে সেটা খুব পছন্দ করি। সে খুব আক্রমণাত্মক। তার মানসিকতা একদম ঠিক। সে এমন একজন নেতা যাকে সবাই অনুসরণ করে এবং সম্মান করে। তাই বুঝি কেন সে টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেয়।’

এ পর্যন্ত রংপুরের পারফরম্যান্স ওঠানামার মধ্য দিয়ে গেছে। কোচিং স্টাফ মনে করছে, নেতৃত্বে এই পরিবর্তন দলকে নতুন গতি দিতে পারে। টুর্নামেন্ট এখন গুরুত্বপূর্ণ সময়ের দিকে যাচ্ছে।

লিটনের ব্যক্তিত্ব ও মানসিকতাকে বড় কারণ হিসেবে দেখছেন আর্থার। তিনি বলেন, ‘সে দলে স্পষ্টতা আর শক্তি এনে দেয়। সে ইতিবাচকভাবে ভাবে। সে উদ্দেশ্য নিয়ে খেলে। আমরা চাই এই গুণগুলো পুরো দলে ছড়িয়ে পড়ুক।’

দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়েও কথা বলেন সাবেক পাকিস্তান ও অস্ট্রেলিয়া কোচ। তিনি স্বীকার করেন, কয়েকটি ম্যাচে দল সাহসী হতে পারেনি। আর্থার বলেন, ‘সম্ভবত ওই তিনটি ম্যাচে আমরা একটু বেশি সতর্ক ছিলাম। কিন্তু এখন আমাদের সামনে বড় সুযোগ আছে। দল হিসেবে ইতিহাসও গড়া সম্ভব।’

নিজেদের শেষ তিন ম্যাচের তিনটিতেই হেরেছে রংপুর। দলটির শেষ দুই ম্যাচে অন্তত একটি জয় না এলে বিপদের শঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। এমন পরিস্থিতিতে অধিনায়ক বদলানোর সিদ্ধান্তটি নিয়েছে রংপুর কর্তৃপক্ষ।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা